Zechariah 4:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দ্বিতীয়বার তাঁকে জিজ্ঞাসা করলাম, সোনার যে দুই নল নিজে থেকেই সোনালী রংয়ের তেল বের করে, তার পাশে জলপাই ফলের এই যে দু’টি শাখা আছে তার তাৎপর্য কি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তাঁকে আবার জিজ্ঞাসা করলাম, “দুটো সোনার নল যেগুলি সোনার তেল ঢালে তার দুদিকে এই দুটো জলপাই ডাল কী?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দ্বিতীয় বার তাঁহাকে জিজ্ঞাসা করিলাম, স্বর্ণময় যে দুই নল আপনা হইতে স্বর্ণবর্ণ তৈল নির্গত করে, তৎপার্শ্বে জিতফলের এই যে দুইটী শাখা আছে, ইহার তাৎপর্য্য কি?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দ্বিতীয় বার তাঁহাকে জিজ্ঞাসা করিলাম, স্বর্ণময় যে দুই নল আপনা হইতে স্বর্ণবর্ণ তৈল নির্গত করে, তৎপার্শ্বে জলপাই ফলের এই যে দুইটি শাখা আছে, ইহার তাৎপর্য কি?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আবার আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, “ঐ দু’টা জলপাই গাছের ডাল থেকে সোনালী তেল বের হয়ে এসে সোনার বাতিদানের দু’টি সল্‌তে রাখবার জায়গায় পড়েছে। ঐ ডালগুলোর অর্থ কি?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আবার আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, “ঐ দু’টা জলপাই গাছের ডাল থেকে সোনালী তেল বের হয়ে এসে সোনার বাতিদানের দু’টি সল্‌তে রাখবার জায়গায় পড়েছে। ঐ ডালগুলোর অর্থ কি?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আবার জিজ্ঞাসা করলাম, সোনালী তেল আসার জন্য ঐ সোনালী নল দুটির পাশে জলপাই গাছের যে দুটি শাখা রয়েছে সেগুলির তাৎপর্য কি?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তাঁকে আরও বললাম, “সোনার নল দুটির পাশে আমি জলপাই গাছের দুটি শাখা দেখলাম| যেগুলোর মধ্যে দিয়ে সোনালী রঙের তেল বইছে- সেগুলিরই বা অর্থ কি?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দ্বিতীয়বার তাঁকে জিজ্ঞাসা করলাম, “ঐ দুইটি জিতবৃক্ষের ডাল যা দুইটি সোনালী নলের পাশে আছে এবং যার মধ্যে দিয়ে সোনালী তেল বার হয়ে আসছে, ঐ ডালগুলোর অর্থ কি?”