Zechariah 4:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তিনি বললেন, ওঁরা সেই দুই অভিষিক্ত জন, যাঁরা সমস্ত দুনিয়ার প্রভুর সম্মুখে দাঁড়িয়ে থাকেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তিনি বললেন, “এই দুটি হল সেই দুজন যারা সমগ্র জগতে প্রভুর সেবা করার জন্য অভিষিক্ত হয়েছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তিনি কহিলেন, উঁহারা সেই দুই তৈল-কুমার, যাঁহারা সমস্ত ভূমণ্ডলের প্রভুর সম্মুখে দাঁড়াইয়া থাকেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তিনি কহিলেন, উঁহারা সেই দুই তৈল-কুমার, যাঁহারা সমস্ত ভূমণ্ডলের প্রভুর সম্মুখে দাঁড়াইয়া থাকেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তিনি বললেন, “ঐ দু’টা হল সেই দু’জন যারা সমস্ত জগতের প্রভুর সেবা করবার জন্য অভিষিক্ত হয়েছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তিনি বললেন, “ঐ দু’টা হল সেই দু’জন যারা সমস্ত দুনিয়ার মালিকের এবাদত-কাজ করবার জন্য অভিষিক্ত হয়েছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি বললেন, এঁরা দুজন সারা পৃথিবীর অধিপতি ঈশ্বরের মনোনীত ও অভিষিক্ত সেবক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি বললেন, “এর অর্থ হল এরা সেই দুই ব্যক্তিকে যারা সমস্ত পৃথিবীর প্রভুকে সেবা করার জন্য মনোনীত হয়েছে, তাদের প্রতিনিধিত্ব করছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তিনি আমাকে বললেন, “এরা হল সেই অভিষিক্ত দুই জন, যারা সমস্ত পৃথিবীর প্রভুর সামনে দাঁড়িয়ে থাকে।”