Zechariah 4:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে যে ফেরেশতা আমার সঙ্গে আলাপ করছিলেন, তিনি জবাবে আমাকে বললেন, এসব কি তা কি জান না? আমি বললাম, হে আমার প্রভু জানি না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি উত্তর দিলেন, “তুমি কি জানো না এগুলি কী?” আমি উত্তর দিলাম, “হে প্রভু, না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে যে দূত আমার সঙ্গে আলাপ করিতেছিলেন, তিনি উত্তর করিয়া আমাকে কহিলেন, এই সকল কি তাহা কি জান না? আমি কহিলাম, হে আমার প্রভু জানি না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে যে দূত আমার সঙ্গে আলাপ করিতেছিলেন, তিনি উত্তর করিয়া আমাকে কহিলেন, এই সকল কি তাহা কি জান না? আমি কহিলাম, হে আমার প্রভু, জানি না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে তিনি আমাকে বললেন, “এগুলো কি তা কি তুমি জান না?” আমি বললাম, “হে আমার প্রভু, আমি জানি না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে তিনি আমাকে বললেন, “এগুলো কি তা কি তুমি জান না?” আমি বললাম, “হে হুজুর, আমি জানি না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি বললেন, তুমি জান না এগুলি কি? আমি বললাম আজ্ঞে, না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দেবদূতটি বললেন, “এই জিনিসগুলো কি তা কি তুমি জানো না?” আমি বললাম, “জানি না মহাশয়|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে যে স্বর্গদূত আমার সঙ্গে কথা বলছিলেন তিনি আমাকে বললেন, “এগুলো কি তা কি তুমি জান না?” আমি বললাম, “হে আমার প্রভু, আমি জানি না।”