Zechariah 4:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তিনি জবাবে আমাকে বললেন, এ সরুব্বাবিলের প্রতি মাবুদের কালাম, ‘পরাক্রম দ্বারা নয়, বল দ্বারাও নয়, কিন্তু আমার রূহ্‌ দ্বারা,’ এই কথা বাহিনীগণের মাবুদ বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তিনি আমাকে বললেন, “সদাপ্রভু সরুব্বাবিলকে এই কথা বলছেন: ‘বল দ্বারা নয় শক্তি দ্বারাও নয়, কিন্তু আমার আত্মা দ্বারা,’ সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তিনি উত্তর করিয়া আমাকে কহিলেন, এ সরুব্বাবিলের প্রতি সদাপ্রভুর বাক্য, ‘পরাক্রম দ্বারা নয়, বল দ্বারাও নয়, কিন্তু আমার আত্মা দ্বারা,’ ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তিনি উত্তর করিয়া আমাকে কহিলেন, এ সরুব্বাবিলের প্রতি সদাপ্রভুর বাক্য,‘পরাক্রম দ্বারা নয়, বল দ্বারাও নয়, কিন্তু আমার আত্মা দ্বারা,’ ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তিনি আমাকে বললেন, “সদাপ্রভু সরুব্বাবিলকে এই সংবাদ দিচ্ছেন, ‘শক্তি বা ক্ষমতার দ্বারা নয়, কিন্তু আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছি যে, আমার আত্মা দ্বারা তুমি সফল হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তিনি আমাকে বললেন, “মাবুদ সরুব্বাবিলকে এই সংবাদ দিচ্ছেন, ‘শক্তি বা ক্ষমতার দ্বারা নয়, কিন্তু আমি আল্লাহ্‌ রাব্বুল আলামীন বলছি যে, আমার রূহ্‌ দ্বারা তুমি সফল হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্বর্গদূত আমাকে প্রভু পরমেশ্বরের এই বাণী জেরুব্বাবেলের কাছে পৌঁছে দিতে বললেন যে সৈন্যবলে নয়, বাহুবলেও নয়, কিন্তু আমার আত্মার সাহায্যেই–তুমি সফল হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি বললেন, “এ হল সরুব্বাবিলের কাছে প্রভুর বার্তা: সর্বশক্তিমান প্রভু বলেন, ‘তোমার শক্তি ও পরাক্রম তোমায় রক্ষা করবে না| তোমার সাহায্য আসবে আমার আত্মা থেকে|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তিনি আমাকে বললেন, সরুব্বাবিলের প্রতি সদাপ্রভুর এই বাক্য, শক্তি দিয়ে নয় ক্ষমতা দিয়েও নয়, কিন্তু আমার আত্মা দিয়েই, বাহিনীদের সদাপ্রভু এই কথা বলেন।