Zechariah 4:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে বিশাল পর্বত, তুমি কে? সরুব্বাবিলের সম্মুখে তুমি সমভূমি হবে এবং ‘রহমত, রহমত হোক, এর প্রতি,’ এই হর্ষধ্বনির সঙ্গে সে মস্তকস্বরূপ পাথরখানি বের করে আনবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে বিরাট পাহাড়, কে তুমি? সরুব্বাবিলের সামনে তুমি হবে সমভূমি। তারপর মস্তকস্বরূপ পাথরটা বের করে আনবার সময় তারা চিৎকার করে বলবে ‘ঈশ্বর একে আশীর্বাদ করো! ঈশ্বর একে আশীর্বাদ করো!’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে বৃহৎ পর্ব্বত, তুমি কে? সরুব্বাবিলের সম্মুখে তুমি সমভূমি হইবে, এবং ‘প্রীতি, প্রীতি, ইহার প্রতি,’ এই হর্ষধ্বনির সহিত সে মস্তকস্বরূপ প্রস্তরখানি বাহির করিয়া আনিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে বৃহৎ পর্বত, তুমি কে? সরুব্বাবিলের সম্মুখে তুমি সমভূমি হইবে, এবং ‘প্রীতি, প্রীতি, ইহার প্রতি,’ এই হর্ষধ্বনির সহিত সে মস্তকস্বরূপ প্রস্তরখানি বাহির করিয়া আনিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে বিরাট পাহাড়, কে তুমি? সরুব্বাবিলের সামনে তুমি হবে সমভূমি। উপাসনা-ঘরের শেষ পাথরটা লাগাবার সময় লোকেরা চিৎকার করে বলবে যে, ওটা খুব সুন্দর হয়েছে।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে বিরাট পাহাড়, কে তুমি? সরুব্বাবিলের সামনে তুমি হবে সমভূমি। বায়তুল-মোকাদ্দসের শেষ পাথরটা লাগাবার সময় লোকেরা চিৎকার করে বলবে যে, ওটা খুব সুন্দর হয়েছে।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পর্বত প্রমাণ বাধাও তোমার সামনে থেকে অপসারিত হবে। তুমি মন্দির পুনর্নির্মাণ করবে এবং সকলে প্রশংসা ধ্বনির মাঝে শেষ প্রস্তরটি বসিয়ে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওহে উঁচু পর্বত, তুমি সরুব্বাবিলের কাছে কিছুই নও| তার সামনে তুমি একটি সমতলভূমির মত| সে মন্দিরটি গড়বে এবং যখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পাথরটি সেখানে স্থাপন করা হবে, তখন লোকেরা চেঁচিয়ে উঠবে, ‘চমৎকার! অপূর্ব!’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে বিরাট পাহাড়, তুমি কে? সরুব্বাবিলের সামনে তুমি সমভূমি হবে এবং সে চিৎকার করে অনুগ্রহ, এর প্রতি অনুগ্রহ বলতে বলতে সেই প্রধান পাথরটি বার করে নিয়ে আসবে।