Zechariah 4:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সরুব্বাবিলের হাত এই গৃহের ভিত্তিমূল স্থাপন করেছে, আবার তারই হাত তা সমাপ্ত করবে; তাতে তুমি জানবে যে বাহিনীগণের মাবুদই তোমাদের কাছে আমাকে পাঠিয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সরুব্বাবিলের হাত এই মন্দিরের ভিত্তি স্থাপন করেছে; তাঁরই হাত এটি শেষ করবে। তখন তোমরা জানতে পারবে যে সর্বশক্তিমান সদাপ্রভুই আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সরুব্বাবিলের হস্ত এই গৃহের ভিত্তিমূল স্থাপন করিয়াছে, আবার তাহারই হস্ত ইহা সমাপ্ত করিবে; তাহাতে তুমি জানিবে যে বাহিনীগণের সদাপ্রভুই তোমাদের নিকটে আমাকে পাঠাইয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সরুব্বাবিলের হস্ত এই গৃহের ভিত্তিমূল স্থাপন করিয়াছে, আবার তাহারই হস্ত ইহা সমাপ্ত করিবে; তাহাতে তুমি জানিবে যে বাহিনীগণের সদাপ্রভুই তোমাদের নিকটে আমাকে পাঠাইয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সরুব্বাবিলের হাত এই উপাসনা-ঘরের ভিত্তি স্থাপন করেছে এবং তারই হাত সেটা শেষ করবে। তখন লোকেরা জানতে পারবে যে, আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুই তোমাকে তাদের কাছে পাঠিয়েছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“সরুব্বাবিলের হাত বায়তুল-মোকাদ্দসের ভিত্তি স্থাপন করেছে এবং তারই হাত সেটা শেষ করবে। তখন লোকেরা জানতে পারবে যে, আমি আল্লাহ্ রাব্বুল আলামীনই তোমাকে তাদের কাছে পাঠিয়েছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেরুব্বাবেল নিজের হাতে এই মন্দিরের ভিত্তিস্থাপন করেছে। সে-ই এর নির্মাণের কাজ শেষ করবে। তখনই বুঝবে আমি সর্বাধিপতি প্রভু পরমেশ্বর তোমাকে তাদের কাছে পাঠিয়েছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সরুব্বাবিল আমার মন্দিরের ভিত্তি স্থাপন করবে| সে মন্দিরের কাজ সম্পূর্ণ করবে| তখন তুমি বুঝতে পারবে যে সর্বশক্তিমান প্রভু আমাকে তোমার কাছে পাঠিয়েছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সরুব্বাবিলের হাত এই মন্দিরের ভিত্তি স্থাপন করেছে; তার হাতই সেটা শেষ করবে। তাতে তুমি জানতে পারবে যে, বাহিনীদের সদাপ্রভুই তোমাদের কাছে আমাকে পাঠিয়েছেন।