Zechariah 5:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি আমাকে বললেন, এরা শিনিয়র দেশে ওর জন্য একটি বাড়ি নির্মাণ করবে; তা প্রস্তুত হলে সেখানে ওকে তার স্থানে স্থাপন করা যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি উত্তর দিলেন, “তার জন্য বাড়ি তৈরি করতে ব্যাবিলন দেশে নিয়ে যাচ্ছে। সেটা যখন প্রস্তুত হবে; ঐফাকে তার জায়গায় বসানো হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি আমাকে কহিলেন, ইহারা শিনিয়র দেশে উহার জন্য এক গৃহ নির্ম্মাণ করিবে; তাহা প্রস্তুত হইলে তথায় উহাকে আপন স্থানে স্থাপন করা যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি আমাকে কহিলেন, ইহারা শিনিয়র দেশে উহার জন্য এক গৃহ নির্মাণ করিবে; তাহা প্রস্তুত হইলে তথায় উহাকে আপন স্থানে স্থাপন করা যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে তিনি বললেন, “তারা ওটা শিনিয়র দেশে নিয়ে যাচ্ছে। ওখানে সেই স্ত্রীলোকটার জন্য একটা ঘর তৈরী করা হবে। ঘর তৈরী হলে পর তাকে তার জায়গায় বসানো হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে তিনি বললেন, “তারা ওটা ব্যাবিলন দেশে নিয়ে যাচ্ছে। ওখানে সেই স্ত্রীলোকটার জন্য একটা ঘর তৈরী করা হবে। ঘর তৈরী হলে পর তাকে তার জায়গায় বসানো হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি আমাকে বললেন, ব্যাবিলনে । সেখানে এর জন্য একটা মন্দির হবে। সেই মন্দিরে ওরা একে প্রতিষ্ঠা করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দেবদূতটি উত্তর দিলেন, “তারা শিনিযর দেশে একটা বাড়ী তৈরী করবে এবং ঝুড়িটাকে তারা সেই বাড়ীর ভেতরে রাখবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি আমাকে বললেন, “তারা এটার জন্য শিনিয়র দেশে মন্দির তৈরী করতে নিয়ে যাচ্ছে, যেন সেই মন্দির যখন তৈরী হয়ে যাবে, তখন সেই ঝুড়িটাকে সেই ভিত্তির উপরে স্থাপন করা যায়।”