Zechariah 5:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তিনি আমাকে বললেন, কি দেখতে পাচ্ছ? আমি জবাবে বললাম, একখানি গুটিয়ে রাখা কিতাব উড়তে দেখছি; তা বিশ হাত লম্বা ও দশ হাত চওড়া।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি আমায় জিজ্ঞাসা করলেন, “তুমি কী দেখছ?” আমি উত্তর দিলাম, “আমি ত্রিশ ফুট লম্বা ও পনেরো ফুট চওড়া একটি উড়ন্ত গুটানো চামড়ার পুঁথি দেখছি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তিনি আমাকে কহিলেন, কি দেখিতেছ? আমি উত্তর করিলাম, একখানি জড়ান পত্র উড়িতে দেখিতেছি; তাহা বিংশতি হস্ত দীর্ঘ ও দশ হস্ত প্রস্থ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তিনি আমাকে কহিলেন, কি দেখিতেছ? আমি উত্তর করিলাম, একখানি জড়ান পত্র উড়িতে দেখিতেছি; তাহা বিংশতি হস্ত দীর্ঘ ও দশ হস্ত প্রস্থ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি আমাকে বললেন, “তুমি কি দেখতে পাচ্ছ?” উত্তরে আমি বললাম, “আমি বিশ হাত লম্বা ও দশ হাত চওড়া একটা উড়ন্ত বই দেখতে পাচ্ছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই ফেরেশতা আমাকে বললেন, “তুমি কি দেখতে পাচ্ছ?” জবাবে আমি বললাম, “আমি বিশ হাত লম্বা ও দশ হাত চওড়া একটা উড়ন্ত কিতাব দেখতে পাচ্ছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি দেখতে পাচ্ছ? আমি বললাম, আমি দেখছি একটা গোটানো পুঁথি উড়ছে। সেটা কুড়ি হাত লম্বা ও দশ হাত চওড়া।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দেবদূতটি আমাকে বললেন, “তুমি কি দেখছ?” আমি বললাম, “একটি গোটানো হাতে লেখা পুঁথি উড়ছে, যেটা 20 হাত লম্বা এবং 10 হাত চওড়া|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই স্বর্গদূত আমাকে বললেন, “তুমি কি দেখতে পাচ্ছ?” আমি উত্তর দিলাম, “আমি একটা উড়ন্ত বই দেখতে পাচ্ছি যা কুড়ি হাত লম্বা ও দশ হাত চওড়া।”