Zechariah 5:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাহিনীগণের মাবুদ বলেন, আমি ওকে বের করে আনবো, সে চোরের বাড়িতে ও আমার নামে মিথ্যা শপথকারীর বাড়িতে প্রবেশ করবে এবং তার বাড়ির মধ্যে অবস্থান করে কাঠ ও পাথরসুদ্ধ বাড়ি বিনাশ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সর্বশক্তিমান সদাপ্রভু বলেন, ‘আমি তাকে বের করে আনব, এবং সে চোরেদের বাড়িতে ও আমার নামে মিথ্যা শপথকারীদের বাড়িতে ঢুকবে। সে সেই বাড়িতে থেকে কাঠ ও পাথর শুদ্ধ বাড়ি ধ্বংস করবে।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাহিনীগণের সদাপ্রভু কহেন, আমি উহাকে বাহির করিয়া আনিব, উহা চোরের বাটীতে ও আমার নামে মিথ্যা শপথকারীর বাটীতে প্রবেশ করিবে, এবং তাহার বাটীর মধ্যে অবস্থিতি করিয়া কাষ্ঠ ও প্রস্তরশুদ্ধ বাটী বিনাশ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাহিনীগণের সদাপ্রভু কহেন, আমি উহাকে বাহির করিয়া আনিব, উহা চোরের বাটীতে ও আমার নামে মিথ্যা শপথকারীর বাটীতে প্রবেশ করিবে, এবং তাহার বাটীর মধ্যে অবস্থিতি করিয়া কাষ্ঠ ও প্রস্তরসুদ্ধ বাটী বিনাশ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছেন, ‘আমি সেই অভিশাপ পাঠাব আর তা চোরদের ঘরে ও আমার নামে মিথ্যা শপথকারীদের ঘরে গিয়ে ঢুকবে এবং তা তাদের বাড়ীতে থেকে কাঠ ও পাথর সুদ্ধ বাড়ী ধ্বংস করে ফেলবে।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ রাব্বুল আলামীন বলছেন, ‘আমি সেই বদদোয়া পাঠাব আর তা চোরদের ঘরে ও আমার নামে মিথ্যা কসমকারীদের ঘরে গিয়ে ঢুকবে এবং তা তাদের বাড়ীতে থেকে কাঠ ও পাথর সুদ্ধ বাড়ী ধ্বংস করে ফেলবে।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেন, আমি এই অভিশাপ পাঠাচ্ছি, সে এই সব চোরের ঘরে এবং আমার নামে যারা মিথ্যা শপথ করে তাদের ঘরে ঢুকবে এবং কাঠ ও পাথর সমেত গোটা বাড়িই ধ্বংস করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু সর্বশক্তিমান বলেছেন: ‘আমি চোরদের বাড়ী এবং যারা আমার নাম ব্যবহার করে মিথ্যা শপথ করে তাদের বাড়ী এই পুঁথি পাঠাব| এই পুঁথি সেই বাড়ীগুলিতে থাকবে এবং তাদের ধ্বংস করবে| এমনকি পাথর ও কাঠের পাত্রগুলিও এটি ধ্বংস করবে|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাহিনীদের সদাপ্রভু ঘোষণা করেন, আমি সেই অভিশাপ পাঠাব আর তা চোরের ঘরে ও যে আমার নামে মিথ্যা শপথ করেছে তার ঘরে গিয়ে ঢুকবে ও এটি তার ঘরেই থাকবে এবং সেই ঘরের কাঠ ও পাথর ধ্বংস করবে।”