Zechariah 5:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আমি জিজ্ঞাসা করলাম ওটা কি? তিনি বললেন, ওটি ঐফাপাত্র; আরও বললেন, ওটা সমস্ত দেশে তাদের অধর্ম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি জিজ্ঞাসা করলাম, “ওটি কী?” তিনি উত্তর দিলেন, “এটি ঐফা।” আর তিনি আরও বললেন, “এটি সমস্ত দেশে তাদের অধর্ম।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন আমি জিজ্ঞাসা করিলাম ও কি? তিনি কহিলেন, ওটী ঐফাপাত্র বাহির হইতেছে; আরও কহিলেন, ওটী সমস্ত দেশে তাহাদের অধর্ম্ম ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন আমি জিজ্ঞাসা করিলাম ওটি কি? তিনি কহিলেন, ওটি ঐফাপাত্র বাহির হইতেছে; আরও কহিলেন, ওটি সমস্ত দেশে তাহাদের অধর্ম
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি জিজ্ঞাসা করলাম, “ওটা কি?” উত্তরে তিনি বললেন, “ওটা একটা মাপের পাত্র।” তিনি আরও বললেন, “ওটা গোটা দেশের অন্যায়কারীদের ছবি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি জিজ্ঞাসা করলাম, “ওটা কি?” জবাবে তিনি বললেন, “ওটা একটা মাপের পাত্র।” তিনি আরও বললেন, “ওটা গোটা দেশের অন্যায়কারীদের ছবি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি জিজ্ঞাসা করলাম, এটা কি জিনিস? তিনি বললেন, এটা একটা ঝুড়ি। এ হচ্ছে সারা দেশের লোকদের অধর্ম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি বললাম, “আমি জানি না, এটা কি?” তিনি বললেন, “ওটা মাপার ঝুড়ি|” তিনি আরও বললেন, “এই দেশের লোকের পাপ মাপার জন্যই এই ঝুড়ি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি বললাম, “ওটা কি?” তিনি বললেন, “ওটা একটা ঐফাপাত্র। সমস্ত দেশে এটি তাদের পাপ কাজের চিহ্ন।”