Zechariah 5:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দেখ, সেই ঐফাপাত্রের সীসার ঢাকনিটা তোলা হল, আর তার মধ্যে এক জন স্ত্রীলোক বসে আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর সীসার ঢাকনি তোলা হল, আর ঐফার মধ্যে একজন স্ত্রীলোক বসেছিল!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দেখ, এক মণ সীসা উত্থাপিত হইল, আর ঐফার মধ্যে এক স্ত্রী বসিয়া আছে। তিনি কহিলেন, এ দুষ্টতা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দেখ, এক মণ সীসা উত্থাপিত হইল, আর ঐফার মধ্যে এক স্ত্রী বসিয়া আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সেই পাত্রের সীসার ঢাকনি তোলা হলে পর দেখা গেল একজন স্ত্রীলোক তার মধ্যে বসে আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর সেই পাত্রের সীসার ঢাকনি তোলা হলে পর দেখা গেল একজন স্ত্রীলোক তার মধ্যে বসে আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঝুড়িটার সীসের ঢাকনা খোলা হল। দেখলাম, ঝুড়ির মধ্যে একটি রমণী বসে আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঝুড়ির সীসার তৈরী ঢাকনাটা খোলা হলে দেখা গেল তার মধ্যে এক স্ত্রীলোক|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সেই ঝুড়ির সীসার ঢাকনা তোলা হল এবং তার মধ্যে একজন স্ত্রীলোক বসে আছে।