Zechariah 6:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আমি পুনর্বার চোখ তুলে দৃষ্টিপাত করলাম, আর দেখ, দু’টি পর্বতের মধ্য থেকে চারটি রথ বের হল; সেই দু’টি পর্বত ছিল ব্রোঞ্জের।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে আমি আবার উপরদিকে তাকালাম, আর দেখলাম চারটে রথ দুটো পাহাড়ের মাঝখান থেকে বের হয়ে আসছিল, পাহাড় দুটো ছিল ব্রোঞ্জের।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আমি পুনর্ব্বার চক্ষু তুলিয়া দৃষ্টিপাত করিলাম, আর দেখ, দুই পর্ব্বতের মধ্য হইতে চারি রথ বাহির হইল; সেই দুই পর্ব্বত পিত্তলের পর্ব্বত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আমি পুনর্বার চক্ষু তুলিয়া দৃষ্টিপাত করিলাম, আর দেখ, দুই পর্বতের মধ্য হইতে চারি রথ বাহির হইল; সেই দুই পর্বত পিত্তলের পর্বত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি আবার তাকিয়ে চারটা রথ দেখতে পেলাম। সেগুলো দু’টা পাহাড়ের মাঝখান থেকে বের হয়ে আসছিল। সেই পাহাড় দু’টা ছিল ব্রোঞ্জের।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি আবার তাকিয়ে চারটা রথ দেখতে পেলাম। সেগুলো দু’টা পাহাড়ের মাঝখান থেকে বের হয়ে আসছিল। সেই পাহাড় দু’টা ছিল ব্রোঞ্জের।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি আর একটি দর্শন পেলাম। দেখলাম, দুই পাহাড়ের মাঝখান থেকে চারটি রথ বেরিয়ে এল। পাহাড় দুটি ছিল পিতলের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর আমি আবার ওপরে তাকিয়ে দেখলাম চারটে রথ, তারা দুটি পিতলের পর্বতের মধ্য থেকে বের হয়ে আসছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন আমি পিছনে ফিরলাম এবং চোখ তুলে তাকালাম এবং আমি দেখতে পেলাম চারটি রথ দুইটি পাহাড়ের মাঝখান থেকে বের হয়ে আসছিল এবং সেই পাহাড় দুইটি ব্রোঞ্জের তৈরী।