Zechariah 6:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি নির্বাসিত লোকদের কাছে, অর্থাৎ হিল্দয়, টোবিয় ও যিদায়ের কাছ থেকে রূপা ও সোনা গ্রহণ কর; সেদিন যাও, সফনিয়ের পুত্র ইউসিয়ার বাড়িতে গমন কর, ব্যাবিলন থেকে তারা সেখানে এসেছে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ব্যাবিলনের বন্দিদশা থেকে ফিরে আসা হিল্দয়, টোবিয় ও যাদায়ের কাছ থেকে তুমি সোনা ও রুপো নাও। সেদিনই সফনিয়ের ছেলে যোশিয়ের বাড়ি যাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি নির্ব্বাসিত লোকদের কাছে, অর্থাৎ হিল্দয়, টোবিয় ও যিদায়ের কাছে [রৌপ্য ও স্বর্ণ] গ্রহণ কর; সেই দিন যাও, সফনিয়ের পুত্র যোশিয়ের বাটীতে গমন কর, বাবিল হইতে তাহারা তথায় আসিয়াছে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি নির্বাসিত লোকদের নিকট হইতে, অর্থাৎ হিল্দয়, টোবিয় ও যিদায়ের নিকট হইতে [রৌপ্য ও স্বর্ণ] গ্রহণ কর; সেই দিন যাও, সফনিয়ের পুত্র যোশিয়ের বাটীতে গমন কর, বাবিল হইতে তাহারা তথায় আসিয়াছে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“বাবিলের বন্দীদশা থেকে ফিরে আসা হিল্দয়, টোবিয় ও যিদায়ের কাছ থেকে তুমি সোনা ও রূপা নাও। একই দিনে তুমি সফনিয়ের ছেলে যোশিয়ের বাড়ীতে যাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ব্যাবিলনের বন্দীদশা থেকে ফিরে আসা হিল্দয়, টোবিয় ও যিদায়ের কাছ থেকে তুমি সোনা ও রূপা নাও। একই দিনে তুমি সফনিয়ের ছেলে ইউসিয়ার বাড়ীতে যাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হেলদায়, টোবিয়, ও যিদায়ার কাছ থেকে নিয়ে সঙ্গে সঙ্গে সফনিয়ের পুত্র যোশিয়ের বাড়িতে যাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“হিল্দয়, টোবিয় ও যিদায় বাবিলের বন্দী দশা থেকে ফিরে এসেছে| সেই লোকেদের কাছ থেকে তুমি রূপো ও সোনা সংগ্রহ কর এবং সফনিয়ের পুত্র যোশিয়ের বাড়ী যাও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“বন্দীদের কাছ থেকে অর্থাৎ হিলদয়, টোবিয় ও যিদায়ের কাছ থেকে উপহার সংগ্রহ করো, একই দিনে তুমি এটি নিয়ে সফনিয়ের ছেলে যোশিয়ের বাড়িতে যাও, যে ব্যাবিলন থেকে এসেছে।