Zechariah 6:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি রূপা ও সোনা গ্রহণ করে মুকুট তৈরি কর এবং যিহোষাদকের পুত্র মহা-ইমাম ইউসার মাথায় পরিয়ে দাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি সোনা ও রুপো নিয়ে একটি মুকুট তৈরি করো, সেটা যিহোষাদকের ছেলে যিহোশূয় মহাযাজকের মাথায় পরিয়ে দাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি রৌপ্য ও স্বর্ণ গ্রহণ করিয়া মুকুট নির্ম্মাণ কর, এবং যিহোষাদকের পুত্র যিহোশূয় মহাযাজকের মস্তকে দেও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি রৌপ্য ও স্বর্ণ গ্রহণ করিয়া মুকুট নির্মাণ কর, এবং যিহোষাদকের পুত্র যিহোশূয় মহাযাজকের মস্তকে দেও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তুমি সেই সোনা ও রূপা দিয়ে একটা মুকুট তৈরী কর এবং সেটা যিহোষাদকের ছেলে মহাপুরোহিত যিহোশূয়ের মাথায় পরিয়ে দাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তুমি সেই সোনা ও রূপা দিয়ে একটা তাজ তৈরী কর এবং সেটা যিহোষাদকের ছেলে মহা-ইমাম ইউসার মাথায় পরিয়ে দাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই সোনা ও রূপো দিয়ে তুমি একটা মুকুট গড়ে জেরুব্বাবেলের মাথায় পরিয়ে দাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই রূপো ও সোনা ব্যবহার করে একটি মুকুট তৈরী কর এবং যিহোষাদকের পুত্র, মহাযাজক যিহোশূয়কে মুকুট মণ্ডিত কর| তারপর যিহোশূয়কে এই বিষয়গুলি বল:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সোনা ও রূপা নিয়ে, একটা মুকুট তৈরী কর এবং সেটা যিহোষাদকের ছেলে যিহোশূয় মহাযাজকের মাথায় উপরে রাখো।