Zechariah 6:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাকে বল, বাহিনীগণের মাবুদ এই কথা বলেন, দেখ, সেই পুরুষ, যাঁর নাম ‘তরুশাখা’, তিনি তাঁর স্থানে তরুশাখার মত বৃদ্ধি পাবেন এবং মাবুদের বায়তুল-মোকাদ্দস গাঁথবেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁকে বলো সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন, ‘এই সেই লোক যার নাম পল্লব, তিনি নিজের জায়গা থেকে বেড়ে উঠবেন এবং সদাপ্রভুর মন্দির গাঁথবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহাকে বল, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, দেখ, সেই পুরুষ, যাঁহার নাম ‘পল্লব,’ তিনি আপন স্থানে পল্লবের ন্যায় বৃদ্ধি পাইবেন, এবং সদাপ্রভুর মন্দির গাঁথিবেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহাকে বল, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, দেখ, সেই পুরুষ, যাঁহার নাম ‘পল্লব,’ তিনি আপন স্থানে পল্লবের ন্যায় বৃদ্ধি পাইবেন, এবং সদাপ্রভুর মন্দির গাঁথিবেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাকে বল যে, সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছেন, ‘এই সেই লোক, যার নাম চারাগাছ; সে নিজের জায়গায় থেকে বেড়ে উঠবে এবং সদাপ্রভুর ঘর তৈরী করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাকে বল যে, আল্লাহ্‌ রাব্বুল আলামীন বলছেন, ‘এই সেই লোক, যার নাম চারাগাছ; সে নিজের জায়গায় থেকে বেড়ে উঠবে এবং মাবুদের ঘর তৈরী করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রধান পুরোহিত যিহোশূয়কে বল, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেন, এই দেখ সেই ব্যক্তি, যার নাম ‘পল্লব’। সে তার পদে প্রতিষ্ঠালাভ করবে এবং প্রভু পরমেশ্বরের মন্দির নির্মাণ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু সর্বশক্তিমান এই কথাগুলি বলেন: ‘শাখা নামে এক মানুষ আছেন, তিনি শক্তিমান হয়ে উঠবেন, তিনি প্রভুর মন্দির গাঁথবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার সঙ্গে কথা বল এবং বলবে, এটা বাহিনীদের সদাপ্রভু বলেন, ‘এই ব্যক্তি, যার নাম শাখা! এবং সেখানে তিনি বেড়ে উঠবেন যেখানে তিনি সদাপ্রভুর মন্দির তৈরী করবেন!