Zechariah 6:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হ্যাঁ, তিনিই মাবুদের বায়তুল-মোকাদ্দস গাঁথবেন, তিনিই রাজকীয় সম্মান ধারণ করবেন, তাঁর সিংহাসনে বসে কর্তৃত্ব করবেন এবং তাঁর সিংহাসনের উপরে উপবিষ্ট ইমাম হবেন, তাতে এই দুইয়ের মধ্যে শান্তির মন্ত্রণা থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হ্যাঁ, তিনিই সদাপ্রভুর মন্দির গাঁথবেন, এবং তাঁকে রাজার সম্মান দেওয়া হবে আর তিনি নিজের সিংহাসনে বসে শাসন করবেন। তিনি একজন যাজক হিসেবে সিংহাসনে বসবেন ও এই দুই পদের মধ্যে কোনও অমিল থাকবে না।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হাঁ, তিনিই সদাপ্রভুর মন্দির গাঁথিবেন, তিনিই প্রভা ধারণ করিবেন, আপন সিংহাসনে বসিয়া কর্ত্তৃত্ব করিবেন, এবং আপন সিংহাসনের উপরে উপবিষ্ট যাজক হইবেন, তাহাতে এই দুইয়ের মধ্যে শান্তির মন্ত্রণা থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হাঁ, তিনিই সদাপ্রভুর মন্দির গাঁথিবেন, তিনিই প্রভা ধারণ করিবেন, আপন সিংহাসনে বসিয়া কর্তৃত্ব করিবেন, এবং আপন সিংহাসনের উপরে উপবিষ্ট যাজক হইবেন, তাহাতে এই দুইয়ের মধ্যে শান্তির মন্ত্রণা থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হ্যাঁ, সে-ই সদাপ্রভুর ঘর তৈরী করবে। তাকে রাজার সম্মান দেওয়া হবে আর সে তার সিংহাসনে বসে শাসন করবে। সে একজন পুরোহিত হিসাবে সিংহাসনে বসবে এবং তাতে এই দুই পদের মধ্যে কোন অমিল থাকবে না।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জ্বী, সে-ই মাবুদের ঘর তৈরী করবে। তাকে বাদশাহ্‌র সম্মান দেওয়া হবে আর সে তার সিংহাসনে বসে শাসন করবে। সে একজন ইমাম হিসাবে সিংহাসনে বসবে এবং তাতে এই দুই পদের মধ্যে কোন অমিল থাকবে না।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মহাপরাক্রান্ত রাজা হয়ে এই ব্যক্তিই মন্দির নির্মাণ করবে এবং শাসনকার্য পরিচালনা করবে। তার সিংহাসনের পাশে একজন পুরোহিত থাকবে এবং তাদের দুজনের মধ্যে থাকবে শান্তিপূর্ণ বোঝাপড়া।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি প্রভুর মন্দির গাঁথবেন ও সম্মান গ্রহণ করবেন| তিনি সিংহাসনে বসে শাসন করবেন| আর একজন যাজক তার সিংহাসনের পাশে দাঁড়াবে| এই দুই জন একসাথে শান্তিতে কাজ করবে|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিনি সদাপ্রভুর মন্দির তৈরী করবেন এবং এর মহিমা বৃদ্ধি করবেন; তখন তিনি সিংহাসনে বসবেন এবং শাসন করবেন। তাঁর সিংহাসনে যাজক হিসাবে বসবেন এবং দুই পদের মধ্যে শান্তির জ্ঞান থাকবে।’