Zechariah 6:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরন্তু হেলেম, টোবিয় ও যিদায়ের জন্য এবং সফনিয়ের পুত্রের সৌজন্যের জন্য, এই মুকুট স্মরণার্থে মাবুদের বায়তুল মোকাদ্দসে থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই মুকুট হেলেমের, টোবিয়ের, যিদায়ের ও সফনিয়ের ছেলে হেনকে স্মারক হিসেবে সদাপ্রভুর মন্দিরে দেওয়া হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরন্তু হেলেমের, টোবিয়ের ও যিদায়ের নিমিত্ত, এবং সফনিয়ের পুত্রের সৌজন্যের নিমিত্ত, এই মুকুট স্মরণার্থে সদাপ্রভুর মন্দিরে থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরন্তু হেলেমের, টোবিয়ের ও যিদায়ের নিমিত্ত, এবং সফনিয়ের পুত্রের সৌজন্যের নিমিত্ত, এই মুকুট স্মরণার্থে সদাপ্রভুর মন্দিরে থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হেলেম, অর্থাৎ হিল্‌দয়, টোবিয়, যিদায় ও সফনিয়ের ছেলে হেনকে, অর্থাৎ যোশিয়কে স্মরণ রাখবার চিহ্ন হিসাবে সেই মুকুট সদাপ্রভুর ঘরের মধ্যে থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হেলেম, অর্থাৎ হিল্‌দয়, টোবিয়, যিদায় ও সফনিয়ের ছেলে হেনকে, অর্থাৎ ইউসিয়াকে স্মরণ রাখবার চিহ্ন হিসাবে সেই তাজ মাবুদের ঘরের মধ্যে থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হেলদায়, টোবিয়, যিদায়া ও সফনিয়েরর পুত্র যোশিয়ের কাছে মুকুটটি ঈশ্বরের কৃপার স্মৃতিচিহ্নরূপে মন্দিরে রক্ষিত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হিল্দয়, টোবিয়, যিদায় এবং সফনিয়ের পুত্র যোশিয়ের জন্য একটি স্মারক হিসেবে ঐ মুকুটটি তারা মন্দিরেই রাখবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হিলদয়, টোবিয়, যিদায় ও সফনিয়ের ছেলের যোশিয়া স্মৃতির উদ্দেশ্যে একটি মুকুট সদাপ্রভুর গৃহের মধ্যে রাখা হবে।