Zechariah 6:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দূরবর্তী লোকেরা এসে মাবুদের বায়তুল-মোকাদ্দস নির্মাণে সাহায্য করবে; আর তোমরা জানবে যে, বাহিনীগণের মাবুদই তোমাদের কাছে আমাকে পাঠিয়েছেন। তোমরা যদি যত্নপূর্বক নিজেদের আল্লাহ্ মাবুদের কথায় মনোযোগ দাও, তবে তা সিদ্ধ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা দূরে আছে তারা এসে সদাপ্রভুর মন্দির নির্মাণ করতে সাহায্য করবে, আর তোমরা জানবে যে সর্বশক্তিমান সদাপ্রভু আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন। তোমরা যদি যত্নের সঙ্গে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বাক্য পালন করো তবেই এসব হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দূরস্থ লোকেরা আসিয়া সদাপ্রভুর মন্দির-নির্ম্মাণে সাহায্য করিবে; আর তোমরা জানিবে যে, বাহিনীগণের সদাপ্রভুই তোমাদের কাছে আমাকে পাঠাইয়াছেন। তোমরা যদি যত্নপূর্ব্বক আপনাদের ঈশ্বর সদাপ্রভুর বাক্যে মনোযোগ কর, তবে ইহা সিদ্ধ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দূরস্থ লোকেরা আসিয়া সদাপ্রভুর মন্দির নির্মাণে সাহায্য করিবে; আর তোমরা জানিবে যে, বাহিনীগণের সদাপ্রভুই তোমাদের কাছে আমাকে পাঠাইয়াছেন। তোমরা যদি যত্নপূর্বক আপনাদের ঈশ্বর সদাপ্রভুর বাক্যে মনোযোগ কর, তবে ইহা সিদ্ধ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যারা দূরে আছে তারা এসে সদাপ্রভুর ঘর তৈরীর কাজে সাহায্য করবে। তখন তোমরা জানতে পারবে যে, সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুই আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন। যদি তোমরা যত্নের সংগে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বাক্য পালন কর তবেই এই সব হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যারা দূরে আছে তারা এসে মাবুদের ঘর তৈরীর কাজে সাহায্য করবে। তখন তোমরা জানতে পারবে যে, আল্লাহ্ রাব্বুল আলামীনই আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন। যদি তোমরা যত্নের সংগে তোমাদের মাবুদ আল্লাহ্র কালাম পালন কর তবেই এই সব হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু পরমেশ্বরই যে আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন তার প্রমাণ এই প্রবাসী ইহুদীরাও এসে প্রভুর মন্দির নির্মাণে সাহায্য করবে। এই ঘটনা অবশ্যই ঘটবে যদি তোমরা তোমাদের প্রভু পরমেশ্বরের নির্দেশ মেনে চল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দূরদেশে বসবাসকারী লোকেরাও এসে মন্দিরে নির্মাণ করবে| তখন তোমরা নিশ্চিতভাবে জানবে যে প্রভুই আমাকে তোমাদের কাছে পাঠিয়েছিলেন| প্রভুর কথা অনুসারে কাজ করলে এই বিষয়গুলি ঘটবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যারা দূরে আছে তারা আসবে এবং সদাপ্রভুর মন্দির স্থাপন করবে, তখন তোমরা জানতে পারবে যে, বাহিনীদের সদাপ্রভুই আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন; কারণ এইসব ঘটবে যদি তোমরা সত্যিই তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কথা শোন!”