Zechariah 6:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তৃতীয় রথে সাদা রংয়ের ঘোড়াগুলো ও চতুর্থ রথে বিন্দুচিত্রিত বলবান ঘোড়াগুলো ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তৃতীয়টাতে ছিল সাদা, এবং চতুর্থটাতে ছিল বিভিন্ন রংয়ের ঘোড়া, সব ঘোড়াই ছিল শক্তিশালী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৃতীয় রথে শ্বেতবর্ণ অশ্বগণ, ও চতুর্থ রথে বিন্দুচিত্রিত বলবান অশ্বগণ ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৃতীয় রথে শ্বেতবর্ণ অশ্বগণ ও চতুর্থ রথে বিন্দুচিত্রিত বলবান অশ্বগণ ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তৃতীয়টাতে ছিল সব সাদা রংয়ের ঘোড়া এবং চতুর্থটাতে ছিল সব নানা রংয়ের ছাপের ঘোড়া; সব ঘোড়াই ছিল শক্তিশালী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তৃতীয়টাতে ছিল সব সাদা রংয়ের ঘোড়া এবং চতুর্থটাতে ছিল সব নানা রংয়ের ছাপের ঘোড়া; সব ঘোড়াই ছিল শক্তিশালী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তৃতীয় রথের সাদা এবং চতুর্থ রথের ঘোড়াগুলি ছিটে ফোঁটা রঙের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তৃতীয় রথটিকে টানছিল সাদা রঙের ঘোড়া আর লাল বিন্দু বিন্দু দাগওযালা ঘোড়াগুলি টানছিল চতুর্থ রথটিকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তৃতীয় রথটিতে সব সাদা রঙের ঘোড়া ছিল এবং চতুর্থ রথটিতে সব বিন্দু বিন্দু ধূসর রঙের ঘোড়া ছিল; সব ঘোড়াই ছিল শক্তিশালী।