Zechariah 6:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই ফেরেশতা জবাবে আমাকে বললেন, এঁরা বেহেশতের চারটি বায়ু, সমস্ত দুনিয়ার প্রভুর সাক্ষাতে দাঁড়িয়ে থাকবার পরে বের হয়ে আসছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
স্বর্গদূত আমাকে উত্তর দিলেন, “এগুলি স্বর্গের চারটি আত্মা সমস্ত জগতের প্রভুর সামনে দাঁড়িয়ে থাকবার পরে এগুলি বের হয়ে আসছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে দূত উত্তর করিয়া আমাকে কহিলেন, ইহাঁরা স্বর্গের চারি বায়ু, সমস্ত পৃথিবীর প্রভুর সাক্ষাতে দাঁড়াইয়া থাকিবার পরে বাহির হইয়া আসিতেছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দূত উত্তর করিয়া আমাকে কহিলেন, ইঁহারা স্বর্গের চারি বায়ু, সমস্ত পৃথিবীর প্রভুর সাক্ষাতে দাঁড়াইয়া থাকিবার পরে বাহির হইয়া আসিতেছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে তিনি আমাকে বললেন, “এগুলো আকাশের চারটি বায়ু; সমস্ত জগতের প্রভুর সামনে দাঁড়িয়ে থাকবার পরে এগুলো বের হয়ে আসছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে তিনি আমাকে বললেন, “এগুলো আসমানের চারটি বায়ু; সমস্ত দুনিয়ার মালিকের সামনে দাঁড়িয়ে থাকবার পরে এগুলো বের হয়ে আসছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্বর্গদূত বললেন, এরা হচ্ছে স্বর্গের চার বায়ু, সমগ্র পৃথিবীর অধীশ্বর প্রভু পরমেশ্বরের সেবা করে এরা আসছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দেবদূতটি বললেন, “এরা চারটি বাতাস, তারা পৃথিবীর প্রভুর কাছ থেকে সদ্য এসেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই স্বর্গদূত উত্তর দিয়ে আমাকে বললেন, “এগুলো স্বর্গের চারটি বায়ু; সমস্ত পৃথিবীর প্রভুর সামনে দাঁড়িয়ে থাকবার পরে এগুলো বের হয়ে আসছে।