Zechariah 6:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বলবান ঘোড়াগুলো চললো এবং দুনিয়ার সর্বত্র ভ্রমণ করার অনুমতি প্রার্থনা করলো; তাতে তিনি বললেন, চলে যাও, দুনিয়ার সর্বত্র ভ্রমণ কর; তাতে তারা দুনিয়ার সর্বত্র ভ্রমণ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শক্তিশালী ঘোড়াগুলি যখন বের হল, তারা সারা পৃথিবী ঘুরে বেড়াবার জন্য অস্থির হয়ে উঠেছিল। তখন তিনি বললেন, “পৃথিবীর সমস্ত জায়গা ঘুরে দেখো!” তাতে তারা পৃথিবী সমস্ত জায়গা ঘুরে দেখতে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বলবান অশ্বগণ চলিল, এবং পৃথিবীতে ইতস্ততঃ ভ্রমণ করিবার অনুমতি প্রার্থনা করিল; তাহাতে তিনি কহিলেন, চলিয়া যাও, পৃথিবীতে ইতস্ততঃ ভ্রমণ কর; তাহাতে তাহারা পৃথিবীতে ইতস্ততঃ ভ্রমণ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বলবান অশ্বগণ চলিল, এবং পৃথিবীতে ইতস্ততঃ ভ্রমণ করিবার অনুমতি প্রার্থনা করিল; তাহাতে তিনি কহিলেন, চলিয়া যাও, পৃথিবীতে ইতস্ততঃ ভ্রমণ কর; তাহাতে তাহারা পৃথিবীতে ইতস্ততঃ ভ্রমণ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শক্তিশালী ঘোড়াগুলো বের হয়ে সারা পৃথিবী ঘুরে দেখবার জন্য অস্থির হয়ে উঠেছিল। তখন সেই স্বর্গদূত বললেন, “পৃথিবীর সমস্ত জায়গা ঘুরে দেখ।” কাজেই তারা পৃথিবীর সমস্ত জায়গা ঘুরে দেখতে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শক্তিশালী ঘোড়াগুলো বের হয়ে সারা দুনিয়া ঘুরে দেখবার জন্য অস্থির হয়ে উঠেছিল। তখন সেই ফেরেশতা বললেন, “দুনিয়ার সমস্ত জায়গা ঘুরে দেখ।” কাজেই তারা দুনিয়ার সমস্ত জায়গা ঘুরে দেখতে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঘোড়াগুলো পৃথিবী পরিদর্শন করার জন্য অস্থির হয়ে পড়েছিল। স্বর্গদূত তাদের বললেন, যাও, পৃথিবী পরিদর্শন কর। তারা কাজে চলে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লাল বিন্দু খচিত ঘোড়ারা তাদের অংশে পৃথিবীতে যাবার জন্য ব্যগ্র হয়ে উঠল, তাই দেবদূত তাদের বললেন, “যাও তোমরা সারা পৃথিবী ঘুরে এসো|” তাই তারা পৃথিবীর চারদিক ঘুরতে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই শক্তিশালী ঘোড়াগুলো বের হয়ে সারা পৃথিবী ঘুরে দেখতে চাইছে। তাই সেই স্বর্গদূত বললেন, “যাও এবং পৃথিবী ঘুরে দেখ।” এবং তারা সমস্ত পৃথিবী ঘুরে দেখতে গেল।