Zechariah 7:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দারিয়ুস বাদশাহ্‌র চতুর্থ বছরে কিষ্‌লেব নামক নবম মাসের চতুর্থ দিনে মাবুদের কালাম জাকারিয়ার কাছে নাজেল হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজা দারিয়াবসের রাজত্বের চতুর্থ বছরের কিশ্‌লেব নামক নবম মাসের চতুর্থ দিন সদাপ্রভুর বাক্য সখরিয়ের কাছে উপস্থিত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দারিয়াবস রাজার চতুর্থ বৎসরে কিষ্‌লেব নামক নবম মাসের চতুর্থ দিনে সদাপ্রভুর বাক্য সখরিয়ের নিকটে উপস্থিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দারিয়াবস রাজার চতুর্থ বৎসরে কিষ্‌লেব নামক নবম মাসের চতুর্থ দিনে সদাপ্রভুর বাক্য সখরিয়ের নিকটে উপস্থিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা দারিয়াবসের রাজত্বের চতুর্থ বছরের কিষ্‌লেব নামে নবম মাসের চার দিনের দিন সদাপ্রভুর বাক্য সখরিয়ের কাছে প্রকাশিত হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌ দারিয়ুসের রাজত্বের চতুর্থ বছরের কিষ্‌লেব নামে নবম মাসের চার দিনের দিন মাবুদের কালাম জাকারিয়ার উপর নাজেল হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সম্রাট দারাউসের রাজত্বের চতুর্থ বৎসরের নবম মাস কিষলেব-এর চার তারিখে সখরিয় প্রভু পরমেশ্বরের বাণী পেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পারস্যের রাজা দারিয়াবসের রাজত্বের চতুর্থ বছরের নবম মাসের চতুর্থ দিনে সখরিয় প্রভুর কাছ থেকে এই বার্তা পেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে রাজা দারিয়াবসের রাজত্বের চতুর্থ বছরের কিষলেব নামে নবম মাসের চার দিনের দিন, এটি ঘটল যে, সদাপ্রভুর বাক্য সখরিয়ের কাছে উপস্থিত হল।