Zechariah 7:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং বিধবা, এতিম, বিদেশী ও দুঃখী লোকদের উপর জুলুম করো না এবং তোমরা কেউ মনে মনে আপন ভাইয়ের অনিষ্ট চিন্তা করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা বিধবাদের বা অনাথদের, বিদেশিদের বা গরিবদের উপর অত্যাচার কোরো না। একে অন্যের বিষয় হৃদয়ে মন্দ চিন্তা কোরো না।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং বিধবা, পিতৃহীন, বিদেশী ও দুঃখী লোকদের প্রতি উপদ্রব করিও না, এবং তোমরা কেহ মনে মনে আপন ভ্রাতার অনিষ্ট চিন্তা করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং বিধবা, পিতৃহীন, বিদেশী ও দুঃখী লোকদের প্রতি উপদ্রব করিও না, এবং তোমরা কেহ মনে মনে আপন ভ্রাতার অনিষ্ট চিন্তা করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা বিধবা, অনাথ, বিদেশী ও গরীবদের উপর অত্যাচার কোরো না; মনে মনে একে অন্যের বিরুদ্ধে কুমতলব কোরো না।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা বিধবা, এতিম, বিদেশী ও গরীবদের উপর জুলুম কোরো না; মনে মনে একে অন্যের বিরুদ্ধে কুমতলব কোরো না।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিধবা, পিতৃহীন, প্রবাসী কিম্বা দীনদুঃখীদের উপর তোমরা অত্যাচার করো না। তোমরা কেউ কারও অনিষ্ট চিন্তা মনে পোষণ করো না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিধবা, দরিদ্র, বিদেশী ও অনাথদের ওপর উৎপীড়ন কোরো না| অপরের অমঙ্গল করবার চিন্তা কোরো না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং বিধবা, অনাথ, বিদেশী ও গরিবদের উপর অত্যাচার কোরো না এবং কোনো ব্যক্তি মনে মনে একে অন্যের বিরুদ্ধে মন্দ চিন্তা কোরো না।