Zechariah 7:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হ্যাঁ, তারা নিজ নিজ অন্তঃকরণ হীরার মত কঠিন করতো, যেন শরীয়তের কথার শুনতে না হয় এবং বাহিনীগণের মাবুদ নিজের রূহ্‌ দ্বারা আগের নবীদের হাতে যেসব কালাম প্রেরণ করতেন, তাও শুনতে না হয়; এজন্য বাহিনীগণের মাবুদ মহা ক্রুদ্ধ হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তাদের হৃদয় চকমকি পাথরের মতো শক্ত করেছিল এবং বিধানের কথা অথবা সর্বশক্তিমান সদাপ্রভু তাঁর আত্মা দ্বারা আগেকার ভাববাদীদের মাধ্যমে যে বাক্য পাঠিয়েছিলেন তা যেন শুনতে না হয়। এই জন্য তাদের উপর সর্বশক্তিমান সদাপ্রভুর মহাক্রোধ উপস্থিত হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হাঁ, তাহারা আপন আপন অন্তঃকরণ হীরকের ন্যায় কঠিন করিত, যেন ব্যবস্থা শুনিতে না হয়, এবং বাহিনীগণের সদাপ্রভু আপনার আত্মা দ্বারা পূর্ব্বকার ভাববাদিগণের হস্তে যে সকল বাক্য প্রেরণ করিতেন, তাহাও শুনিতে না হয়; এই জন্য বাহিনীগণের সদাপ্রভু হইতে মহাক্রোধ উপস্থিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হাঁ, তাহারা আপন আপন অন্তঃকরণ হীরকের ন্যায় কঠিন করিত, যেন ব্যবস্থা শুনিতে না হয় এবং বাহিনীগণের সদাপ্রভু আপন আত্মা দ্বারা পূর্বকার ভাববাদিগণের হস্তে যে সকল বাক্য প্রেরণ করিতেন, তাহাও শুনিতে না হয়; এই জন্য বাহিনীগণের সদাপ্রভু হইতে মহাক্রোধ উপস্থিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা তাদের অন্তর পাথরের মত শক্ত করেছিল এবং আইন-কানুন মানে নি। আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু আমার আত্মা দ্বারা আগেকার নবীদের মধ্য দিয়ে যে বাক্য পাঠিয়েছিলাম তা-ও তারা শোনে নি। কাজেই আমার ভীষণ ক্রোধ জ্বলে উঠেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা তাদের অন্তর পাথরের মত শক্ত করেছিল এবং শরীয়ত মানে নি। আমি আল্লাহ্‌ রাব্বুল আলামীন আমার রূহ্‌ দ্বারা আগেকার নবীদের মধ্য দিয়ে যে কালাম পাঠিয়েছিলাম তা-ও তারা শোনে নি। কাজেই আমার ভীষণ রাগ জ্বলে উঠেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু পরমেশ্বর তখনকার নবীদের মাধ্যমে যে বিধিনির্দেশ দিয়েছিলেন, তা কিছুতেই মানতে চাইল না, তাই সর্বাধিপতি প্রভুর প্রচণ্ড ক্রোধ নেমে এল তাদের উপর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা ছিল একগুঁয়ে| প্রভু সর্বশক্তিমান তাঁর আত্মা দ্বারা ভাববাদীদের মাধ্যমে লোকেদের কাছে বার্তা পাঠাতেন| কিন্তু তারা শুনতো না| তাই সর্বশক্তিমান প্রভু রুদ্ধ হয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তাদের হৃদয় হীরের মত শক্ত করেছে ও ব্যবস্থা এবং বাক্য যা বাহিনীদের সদাপ্রভু পূর্বে তাঁর ভাববাদীদের মধ্য দিয়ে বলেছিলেন তা যেন না শুনতে হয়। তাই বাহিনীদের সদাপ্রভু খুবই রেগে গিয়েছিলেন।