Zechariah 7:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা এই সত্তর বছর কাল পঞ্চম ও সপ্তম মাসে যখন রোজা রেখেছ ও শোক করেছ, তখন তা কি আমার, আমারই উদ্দেশে করেছ?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তুমি দেশের সব লোকদের ও যাজকদের জিজ্ঞাসা করো, ‘তোমরা গত সত্তর বছর ধরে পঞ্চম ও সপ্তম মাসে যে শোকপ্রকাশ ও উপবাস করেছ, তা কি সত্যিই আমার উদ্দেশে করেছ?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা এই সত্তর বৎসর কাল পঞ্চম ও সপ্তম মাসে যখন উপবাস ও বিলাপ করিয়াছ, তখন তাহা কি আমার, আমারই উদ্দেশে করিয়াছ?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা এই সত্তর বৎসর কাল পঞ্চম ও সপ্তম মাসে যখন উপবাস ও বিলাপ করিয়াছ, তখন তাহা কি আমার, আমারই উদ্দেশে করিয়াছ?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তুমি দেশের সব লোক ও পুরোহিতদের বল, ‘তোমরা গত সত্তর বছর ধরে পঞ্চম ও সপ্তম মাসে যে শোক প্রকাশ ও উপবাস করেছ তা সদাপ্রভুর উদ্দেশ্যে কর নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তুমি দেশের সব লোক ও ইমামদের বল, ‘তোমরা গত সত্তর বছর ধরে পঞ্চম ও সপ্তম মাসে যে শোক প্রকাশ করেছ ও রোজা রেখেছ তা মাবুদের উদ্দেশ্যে কর নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি দেশবাসীকে ও পুরোহিতদের এই কথা বল, তোমরা এই সত্তর বছর ধরে পঞ্চম ও সপ্তম মাসে যে উপবাস ও শোকপালন করেছ, তা কি আমার উদ্দেশে করেছ?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এই দেশের যাজককে এবং অন্য লোকেদের বল: সত্তর বছর ধরে তোমরা পঞ্চম ও সপ্তম মাসে উপবাস করেছ| সেই উপবাস কি সত্যিই আমার জন্যে? না! তা নয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“তুমি দেশের সব লোক ও যাজকদের বল, ‘তোমরা গত সত্তর বছর ধরে পঞ্চম ও সপ্তম মাসে যে শোক প্রকাশ ও উপবাস করেছ তা কি সত্যিই আমার উদ্দেশ্যে উপবাস ছিল?