Zechariah 8:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বাহিনীগণের মাবুদের এই কালাম নাজেল হল,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে সর্বশক্তিমান সদাপ্রভুর এই বাক্য আমার কাছে উপস্থিত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে বাহিনীগণের সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে বাহিনীগণের সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর বাক্য প্রকাশিত হল। তিনি বললেন, “সিয়োনের জন্য আমার অন্তরে খুব জ্বালা আছে; আমি তার জন্য আবেগে ভীষণভাবে জ্বলছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে আল্লাহ্ রাব্বুল আলামীনের কালাম নাজেল হল। তিনি বললেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর সর্বাধিপতি প্রভু পরমেশ্বর সখরিয়কে এই বাণী দিলেনঃ
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সর্বশক্তিমান প্রভুর কাছ থেকে এই বার্তা এল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাহিনীদের সদাপ্রভুর এই বাক্য আমার কাছে উপস্থিত হল এবং তিনি বললেন,