Zechariah 8:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বস্তুত সেই দিনের আগে মানুষের বেতন ছিল না, পশুর ভাড়াও ছিল না; এবং যে কেউ ভিতরে আসত কিংবা বাইরে যেত, বিপক্ষ লোকের জন্য তার কিছুই শান্তি হত না; আর আমি প্রত্যেক জনকে নিজ নিজ প্রতিবেশীর বিপক্ষে প্রেরণ করতাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই কাজ আরম্ভ করার আগে কোনও মানুষের বেতন কিংবা পশুর ভাড়া ছিল না। শত্রুর দরুন কেউ নিরাপদে নিজের কাজ করার জন্য চলাফেরা করতে পারত না, কারণ আমি প্রত্যেকজনকে নিজের নিজের প্রতিবেশীর বিরোধী করে তুলেছিলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বস্তুতঃ সেই দিনের পূর্ব্বে মনুষ্যের বেতন ছিল না, পশুর ভাড়াও ছিল না; এবং যে কেহ ভিতরে আসিত কিম্বা বাহিরে যাইত, বিপক্ষ লোকের জন্য তাহার কিছুই শান্তি হইত না; আর আমি প্রত্যেক জনকে আপন আপন প্রতিবাসীর বিপক্ষে প্রেরণ করিতাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বস্তুতঃ সেই দিনের পূর্বে মনুষ্যের বেতন ছিল না, পশুর ভাড়াও ছিল না; এবং যে কেহ ভিতরে আসিত কিম্বা বাহিরে যাইত, বিপক্ষ লোকের জন্য তাহার কিছুই শান্তি হইত না; আর আমি প্রত্যেক জনকে আপন আপন প্রতিবাসীর বিপক্ষে প্রেরণ করিতাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই কাজ আরম্ভ করবার আগে কেউ মানুষের বেতন কিম্বা পশুর ভাড়া দিতে পারত না। শত্রুর দরুন কেউ নিরাপদে চলাফেরা করতে পারত না, কারণ আমিই প্রত্যেক জনকে তার প্রতিবেশীদের বিরুদ্ধে উস্‌কে দিয়েছিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই কাজ শুরু করবার আগে কেউ মানুষের বেতন কিংবা পশুর ভাড়া দিতে পারত না। শত্রুর দরুন কেউ নিরাপদে চলাফেরা করতে পারত না, কারণ আমিই প্রত্যেক জনকে তার প্রতিবেশীদের বিরুদ্ধে উস্‌কে দিয়েছিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেকালে মানুষের মজুরী কিম্বা পশুর ভাড়াও ছিল না। শত্রুদের উপদ্রবে কেউ তখন নিরাপদে যাতায়াত করতে পারত না এবং আমি প্রত্যেককে প্রতিবেশীর বিরুদ্ধে প্ররোচিত করতাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময়ের পূর্বে লোকেদের মজুর বা গবাদি পশু ভাড়া করবার টাকা ছিল না| লোকেদের পক্ষে ভ্রমণ বা যাতায়াত করাও নিরাপদ ছিল না| সংকট থেকে লোকে কোন সময়েই নিস্তার পেত না| আমি প্রতিটি লোককে অন্য লোকেদের বিরোধী করে তুলেছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সেই দিনের র আগে কোনো মানুষের বেতন কিম্বা পশুর পারিশ্রমিকের জন্য ভাড়া দিত না। ভিতরে প্রবেশ করতে কিম্বা বাইরে যাওয়ার জন্য সেখানে শত্রুদের থেকে কোনো শান্তি ছিল না। আমি প্রত্যেক ব্যক্তিকে তার প্রতিবেশীদের বিরুদ্ধে রেখেছিলাম।