Zechariah 8:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু এখন আমি এই লোকদের অবশিষ্টাংশের প্রতি আগের দিনগুলোর মত ব্যবহার করবো না, এই কথা বাহিনীগণের মাবুদ বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু এখন আমি এই জাতির বেঁচে থাকা লোকদের সঙ্গে আগেকার মতো ব্যবহার করব না,” সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা ঘোষণা করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু এখন আমি এই লোকদের অবশিষ্টাংশের প্রতি পূর্ব্বকার দিন-সমূহের ন্যায় ব্যবহার করিব না, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু এখন আমি এই লোকদের অবশিষ্টাংশের প্রতি পূর্বকার দিন-সমূহের ন্যায় ব্যবহার করিব না, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু এখন আমি এই জাতির বেঁচে থাকা লোকদের সংগে আগেকার মত ব্যবহার করব না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু এখন আমি এই জাতির বেঁচে থাকা লোকদের সংগে আগেকার মত ব্যবহার করব না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু এখনও যারা বেঁচে আছে আমি তাদের সঙ্গে আর আগের মত ব্যবহার করব না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু এখন সেইরকম নয়| অবশিষ্ট যারা রয়েছে তাদের জন্য সেরকম হবে না|” প্রভু সর্বশক্তিমান এইসব কথা বলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু এখন এটি আর আগেকার দিনের র মত হবে না; আমি অবশিষ্ট এই লোকদের সঙ্গে থাকব’!” এটি বাহিনীদের সদাপ্রভুর ঘোষণা।