Zechariah 8:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা শান্তিযুক্ত বীজ হবে, আঙ্গুরলতা ফলবতী হবে, ভূমি তার শস্য উৎপন্ন করবে ও আসমান তার শিশির দান করবে; আর আমি এই লোকদের অবশিষ্টাংশকে এই সকলের অধিকারী করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“বীজ থেকে গাছ ভালোভাবে বেড়ে উঠবে, দ্রাক্ষালতায় ফল ধরবে, মাটিতে ফসল ফলবে, আর আকাশ থেকে শিশির পড়বে। এই জাতির বেঁচে থাকা লোকেদের আমি এসবের উত্তরাধিকারী করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা শান্তিযুক্ত বীজ হইবে, দ্রাক্ষালতা ফলবতী হইবে, ভূমি আপন শস্য উৎপন্ন করিবে; ও আকাশ আপন শিশির দান করিবে; আর আমি এই লোকদের অবশিষ্টাংশকে এই সকলের অধিকারী করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা শান্তিযুক্ত বীজ হইবে, দ্রাক্ষালতা ফলবতী হইবে, ভূমি আপন শস্য উৎপন্ন করিবে, ও আকাশ আপন শিশির দান করিবে; আর আমি এই লোকদের অবশিষ্টাংশকে এই সকলের অধিকারী করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন বীজ থেকে গাছ ভালভাবে বেড়ে উঠবে, আংগুর লতায় ফল ধরবে, মাটিতে ফসল জন্মাবে এবং আকাশ থেকে শিশির পড়বে। এই জাতির বেঁচে থাকা লোকেরা আমার দেওয়া অধিকার হিসাবে এই সব পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন বীজ থেকে গাছ ভালভাবে বেড়ে উঠবে, আংগুর লতায় ফল ধরবে, মাটিতে ফসল জন্মাবে এবং আকাশ থেকে শিশির পড়বে। এই জাতির বেঁচে থাকা লোকেরা আমার দেওয়া অধিকার হিসাবে এই সব পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখন থেকে তারা শান্তিতে বীজ বপন করবে। দ্রাক্ষালতা ফলবতী হবে, দেশ হবে সুজলা সুফলা, শস্যশ্যামলা। আমি তাদের এ সবই ভোগ করতে দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এই লোকেরা শান্তিতে রোপণ করবে| দ্রাক্ষাও ফলানো হবে| দেশে ভাল ফসল হবে এবং জমি পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি পাবে| আমি এই সব কিছুই আমার লোকেদের দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“‘সেখানে শান্তির বীজ বপন করা হবে। বেয়ে ওঠা আঙ্গুরের লতা তার ফল দেবে এবং মাটিও তার ফল দেবে। আকাশ শিশির দেবে। কারণ আমি এই অবশিষ্ট লোকদের অধিকার হিসাবে এই সমস্ত কিছু দেব।