Zechariah 8:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর হে এহুদা-কুল ও ইসরাইল-কুল, জাতিদের মধ্যে তোমরা যেমন বদদোয়াস্বরূপ ছিলে, তেমনি আমি তোমাদেরকে নিস্তার করবো, আর তোমরা দোয়াস্বরূপ হবে; ভয় করো না; তোমাদের হাত সবল হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে যিহূদা ও ইস্রায়েল, জাতিগণের মধ্যে তোমরা যেমন অভিশাপস্বরূপ ছিলে, কিন্তু এখন আমি তোমাদের উদ্ধার করব, আর তোমরা আশীর্বাদস্বরূপ হবে। ভয় কোরো না, বরং শক্তিশালী হও।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর হে যিহূদা-কুল ও ইস্রায়েল-কুল, জাতিগণের মধ্যে তোমরা যেমন অভিশাপস্বরূপ ছিলে, তেমনি আমি তোমাদিগকে নিস্তার করিব, আর তোমরা আশীর্ব্বাদস্বরূপ হইবে; ভয় করিও না; তোমাদের হস্ত সবল হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর হে যিহূদা-কুল ও ইস্রায়েল-কুল, জাতিগণের মধ্যে তোমরা যেমন অভিশাপস্বরূপ ছিলে, তেমনি আমি তোমাদিগকে নিস্তার করিব, আর তোমরা আশীর্বাদস্বরূপ হইবে; ভয় করিও না; তোমাদের হস্ত সবল হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে যিহূদা ও ইস্রায়েল, সমস্ত জাতির লোকেরা আগে তোমাদের নাম অভিশাপ হিসাবে ব্যবহার করত, কিন্তু এখন আমি তোমাদের উদ্ধার করব আর তারা তোমাদের নাম আশীর্বাদ হিসাবে ব্যবহার করবে। তোমরা ভয় কোরো না, বরং শক্তিশালী হও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে এহুদা ও ইসরাইল, সমস্ত জাতির লোকেরা আগে তোমাদের নাম বদদোয়া হিসাবে ব্যবহার করত, কিন্তু এখন আমি তোমাদের উদ্ধার করব আর তারা তোমাদের নাম দোয়া হিসাবে ব্যবহার করবে। তোমরা ভয় কোরো না, বরং শক্তিশালী হও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদীয়া ও ইসরায়েলের লোকেরা শোন! অন্য জাতির লোকেরা তোমাদের উদাহরণ দিয়ে পরস্পরকে অভিশাপ দিত, এখন আর তা হবে না। আমি তোমাদের মর্যাদায় প্রতিষ্ঠা করব, তারা সেই তোমাদেরই উদাহরণ দিয়ে একে অন্যকে আশীর্বাদ করবে। কাজেই সাহস কর। ভয় নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অন্য জাতিগণ অভিশাপ দেবার জন্য ইস্রায়েল ও যিহূদার নাম উদাহরণস্বরূপ ব্যবহার করত| কিন্তু আমি ইস্রায়েল ও যিহূদাকে রক্ষা করব এবং তাদের নাম আশীর্বাদজনক হয়ে উঠবে| সুতরাং ভয় পেও না, শক্তিমান হও!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটি সেই রকম হবে যে, যেমন সমস্ত জাতিদের কাছে তুমি অভিশাপের উদাহরণস্বরূপ ছিলে, হে যিহূদার কুল ও ইস্রায়েলের কুল, এখন আমি তোমাদের উদ্ধার করব এবং তোমরা আশির্বাদ পাবে। ভয় পেয়ো না, কিন্তু তোমাদের হাত শক্তিশালী হোক’!”