Zechariah 8:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা বাহিনীগণের মাবুদ এই কথা বলেন, তোমাদের পূর্বপুরুষেরা আমাকে ক্রুদ্ধ করাতে আমি যেমন তোমাদের অমঙ্গল সাধনের সঙ্কল্প করলাম, অনুশোচনা করলাম না,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন, “আমি যেমন তোমার বিরুদ্ধে বিপর্যয় আনতে দৃঢ় প্রতিজ্ঞা করেছিলাম এবং তোমাদের পূর্বপুরুষেরা আমাকে ক্রুদ্ধ করাতে আমি তাদের প্রতি কোনও করুণা দেখাইনি,” এই কথা সর্বশক্তিমান সদাপ্রভু বলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, তোমাদের পিতৃপুরুষেরা আমাকে ক্রুদ্ধ করাতে আমি যেমন তোমাদের অমঙ্গল সাধনের সঙ্কল্প করিলাম, অনুশোচনা করিলাম না,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, তোমাদের পিতৃপুরুষেরা আমাকে ক্রুদ্ধ করাতে আমি যেমন তোমাদের অমঙ্গল সাধনের সঙ্কল্প করিলাম, অনুশোচনা করিলাম না,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছি, তোমাদের পূর্বপুরুষেরা যখন আমাকে অসন্তুষ্ট করে তুলেছিল তখন আমি তাদের উপর বিপদ আনব বলে ঠিক করেছিলাম এবং তা ঘটিয়েও ছিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমি আল্লাহ্‌ রাব্বুল আলামীন বলছি, তোমাদের পূর্বপুরুষেরা যখন আমাকে রাগিয়ে তুলেছিল তখন আমি তাদের উপর বিপদ আনব বলে ঠিক করেছিলাম এবং তা ঘটিয়েও ছিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেন, তোমাদের পিতৃপুরুষদের ব্যবহারে ক্রুদ্ধ হয়ে আমি যেমন তোমাদের অনিষ্ট করার সঙ্কল্প করেছিলাম, এবং অনিষ্ট করেওছিলাম,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সর্বশক্তিমান প্রভু বলেছেন, “তোমার পূর্বপুরুষেরা আমায় রুদ্ধ করেছিল, তাই আমি তাদের ধ্বংস করব স্থির করেছিলাম| আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করিনি|” সর্বশক্তিমান প্রভু এই কথাগুলি বলেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“কারণ বাহিনীদের সদাপ্রভু এই কথা বলেন, ‘যেমনভাবে আমি তোমাদের অমঙ্গল করার পরিকল্পনা করেছিলাম যখন তোমাদের পূর্বপুরুষেরা আমার ক্রোধকে বাড়িয়ে দিয়েছিল, মোন ফেরায় নি, বাহিনীদের সদাপ্রভু এই কথা বলেন।