Zechariah 8:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাহিনীগণের মাবুদ বলেন, তেমনি আবার এই সময়ে জেরুশালেম ও এহুদা-কুলের মঙ্গল সাধনের সঙ্কল্প করলাম; তোমরা ভয় করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সুতরাং এখন আমি আবার যিহূদা ও জেরুশালেমের প্রতি মঙ্গল করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। ভয় কোরো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাহিনীগণের সদাপ্রভু কহেন, তেমনি ফিরিয়া এই সময়ে যিরূশালেমের ও যিহূদা-কুলের মঙ্গল সাধনের সঙ্কল্প করিলাম; তোমরা ভয় করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাহিনীগণের সদাপ্রভু কহেন, তেমনি ফিরিয়া এই সময়ে যিরূশালেমের ও যিহূদা-কুলের মঙ্গল সাধনের সঙ্কল্প করিলাম; তোমরা ভয় করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু এখন আমি আবার যিরূশালেম ও যিহূদার মংগল করব বলে ঠিক করেছি। তোমরা ভয় কোরো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু এখন আমি আবার জেরুজালেম ও এহুদার উপকার করব বলে ঠিক করেছি। তোমরা ভয় কোরো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তেমনি আজ আবার আমি জেরুশালেম ও যিহুদাকুলের হিতসাধনের সঙ্কল্প করেছি, সুতরাং তোমরা ভয় করো না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এখন আমি আমার মন পরিবর্তন করেছি আর জেরুশালেম ও যিহূদার লোকেদের মঙ্গল করবার বিষয় স্থির করেছি| সুতরাং ভয় পেও না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই আমিও এখন ফিরে যাব এবং আবার যিরূশালেম ও যিহূদার কুলের প্রতি মংগল করার পরিকল্পনা করব! ভয় পেয়ো না!