Zechariah 8:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা এসব কাজ করো, নিজ নিজ প্রতিবেশীর কাছে সত্যি কথা বলো, তোমাদের নগর-দ্বারে সত্য ও শান্তিজনক বিচার করো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এসব কাজ তোমাদের করতে হবে: একে অন্যের কাছে সত্যিকথা বলবে এবং তোমাদের আদালতে সত্য ও ন্যায়বিচার করবে;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা এই সকল কার্য্য করিও, আপন আপন প্রতিবাসীর কাছে সত্য বলিও, তোমাদের নগর-দ্বারে সত্য ও শান্তিজনক বিচার করিও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা এই সকল কার্য করিও, আপন আপন প্রতিবাসীর কাছে সত্য বলিও, তোমাদের নগর-দ্বারে সত্য ও শান্তিজনক বিচার করিও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সব আদেশ তোমাদের মানতে হবে- তোমরা একে অন্যের কাছে সত্যি কথা বলবে এবং তোমাদের আদালতে ন্যায়বিচার করবে যাতে লোকদের মধ্যে শান্তি হয়;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সব হুকুম তোমাদের মানতে হবে- তোমরা একে অন্যের কাছে সত্যি কথা বলবে এবং তোমাদের আদালতে ন্যায়বিচার করবে যাতে লোকদের মধ্যে শান্তি হয়;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখন তোমাদের কর্তব্য: তোমরা সত্যকথা বলবে। বিচার সভায় তোমরা ন্যায়সঙ্গত বিচার করবে যেন শান্তি স্থাপিত হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তোমাদের অবশ্যই এগুলো করতে হবে: তোমার প্রতিবেশীকে সত্য কথা বলো| আদালতে লোকের বিচার করবার সময় এমন সিদ্ধান্ত নেবে যা সত্য, ঠিক এবং যা লোকেদের মধ্যে শান্তি আনে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই সমস্ত বিষয় যা তোমরা অবশ্যই করবে, প্রত্যেক ব্যক্তি, তার প্রতিবেশীর কাছে সত্যি বলবে। নগরের দরজায় সততা, ন্যায়ে ও শান্তিতে বিচার করবে।