Zechariah 8:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাহিনীগণের মাবুদ এই কথা বলেন, চতুর্থ, পঞ্চম, সপ্তম ও দশম মাসের যেসব রোজা, তা এহুদা-কুলের জন্য আনন্দ, আমোদ ও মঙ্গলোৎসব হয়ে উঠবে; অতএব তোমরা সত্য ও শান্তি ভালবেসো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন, “চতুর্থ, পঞ্চম, সপ্তম ও দশম মাসের উপবাস যিহূদার জন্য আনন্দের, খুশির ও মঙ্গলের উৎসব হয়ে উঠবে। অতএব তোমরা সত্য ও শান্তি ভালোবেসো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, চতুর্থ, পঞ্চম, সপ্তম ও দশম মাসের যে সকল উপবাস, সে সকল যিহূদা-কুলের জন্য আনন্দ, আমোদ এবং মঙ্গলোৎসব হইয়া উঠিবে; অতএব তোমরা সত্য ও শান্তি ভালবাসিও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, চতুর্থ, পঞ্চম, সপ্তম ও দশম মাসের যে সকল উপবাস, সেই সকল যিহূদা-কুলের জন্য আনন্দ, আমোদ ও মঙ্গলোৎসব হইয়া উঠিবে; অতএব তোমরা সত্য ও শান্তি ভালবাসিও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“চতুর্থ, পঞ্চম, সপ্তম ও দশম মাসের উপবাস যিহূদার জন্য আনন্দের, খুশীর ও মংগলের উৎসব হয়ে উঠবে। কাজেই তোমরা সত্য ও শান্তি ভালবেসো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“চতুর্থ, পঞ্চম, সপ্তম ও দশম মাসের রোজা এহুদার জন্য আনন্দের, খুশীর ও সুখের ঈদ হয়ে উঠবে। কাজেই তোমরা সত্য ও শান্তি ভালবেসো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চতুর্থ, পঞ্চম, সপ্তম ও দশম মাসের উপবাসের নির্দিষ্ট দিনগুলি যিহুদাকুলের পক্ষে মঙ্গল ও আনন্দ উৎসব দিনে পরিণত হবে। অতএব তোমরা সত্য ও শান্তির অনুরাগী হও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সর্বশক্তিমান প্রভু বলেন, “চতুর্থ, পঞ্চম ও দশম মাসের বিশেষ দিনে তোমরা উপবাস করতে থাকো| সেইসব শোকের দিন আনন্দের দিনে পরিণত হবে| সেইসব দিন, আনন্দের হবে ও আশীর্বাদ ধন্য হয়ে উঠবে| সত্য ও শান্তিকে তোমাদের ভালোবাসা উচিৎ‌!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“বাহিনীদের সদাপ্রভু এই কথা বলেন, চতুর্থ মাসের উপবাস, পঞ্চম মাসের উপবাস, সপ্তম মাসের উপবাস ও দশম মাসের উপবাস যিহূদা কুলের জন্য আনন্দ ও খুশীর এবং মঙ্গলের হবে। তাই সত্য ও শান্তিকে ভালবাসো।”