Zechariah 8:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এক নগরের নিবাসীরা অন্য নগরে গিয়ে এই কথা বলবে, চল, আমরা মাবুদের কাছে ফরিয়াদ করতে ও বাহিনীগণের মাবুদের খোঁজ করতে শীঘ্র যাই; আমিও যাব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর এক নগরের বাসিন্দা অন্য নগরে গিয়ে বলবে, ‘চলো, আমরা সদাপ্রভুর কাছে বিনতি করতে ও সর্বশক্তিমান সদাপ্রভুর অন্বেষণ করতে এখনই যাই। আমিও যাব।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এক নগরের নিবাসীরা অন্য নগরে গিয়া এই কথা বলিবে, চল, আমরা সদাপ্রভুর কাছে বিনতি করিতে ও বাহিনীগণের সদাপ্রভুর অন্বেষণ করিতে শীঘ্র যাই; আমিও যাইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এক নগরের নিবাসীরা অন্য নগরে গিয়া এই কথা বলিবে, চল, আমরা সদাপ্রভুর কাছে বিনতি করিতে ও বাহিনীগণের সদাপ্রভুর অন্বেষণ করিতে শীঘ্র যাই; আমিও যাইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এক শহরের বাসিন্দারা অন্য শহরে গিয়ে বলবে, ‘সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর আশীর্বাদ চাইবার জন্য ও তাঁর উপাসনা করবার জন্য চল, আমরা এখনই যাই।’ তখন অনেকেই বলবে, ‘আমিও যাব।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এক শহরের বাসিন্দারা অন্য শহরে গিয়ে বলবে, ‘আল্লাহ্‌ রাব্বুল আলামীনের দোয়া চাইবার জন্য ও তাঁর এবাদত করবার জন্য চল, আমরা এখনই যাই।’ তখন অনেকেই বলবে, ‘আমিও যাব।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এক নগরের অধিবাসী অন্য নগরে গিয়ে বলবে, ‘চল, আমরা সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের আরাধনা ও তাঁর অনুগ্রহ ভিক্ষা করতে এখনই যাই।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিভিন্ন শহরের লোকেরা একে অপরকে অভ্যর্থনা জানাবে| তাদের মধ্যে কেউ কেউ বলবে, ‘আমরা সর্বশক্তিমান প্রভুর কাছে প্রার্থনা করতে ও তাঁর উপাসনা করতে যাচ্ছি|’ অন্যরা বলবে, ‘তোমাদের সঙ্গে আমরাও কি যোগদান করতে পারি?’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এক শহরের বাসিন্দারা অন্য শহরে গিয়ে বলবে, সদাপ্রভুর দয়া ভিক্ষা করতে এবং বাহিনীদের সদাপ্রভুকে খুঁজতে চল আমরা তাড়াতাড়ি যাই! আমি নিজেও যাব!