Zechariah 8:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর অনেক দেশের লোক ও বলবান জাতিরা বাহিনীগণের মাবুদের খোঁজ করতে ও মাবুদের কাছে ফরিয়াদ করতে জেরুশালেমে আসবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর অনেক জাতির লোক ও শক্তিশালী জাতিরা সর্বশক্তিমান সদাপ্রভুর কাছে বিনতি করতে জেরুশালেমে আসবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অনেক দেশের লোক ও বলবান জাতিগণ বাহিনীগণের সদাপ্রভুর অন্বেষণ করিতে ও সদাপ্রভুর কাছে বিনতি করিতে যিরূশালেমে আসিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অনেক দেশের লোক ও বলবান জাতিগণ বাহিনীগণের সদাপ্রভুর অন্বেষণ করিতে ও সদাপ্রভুর নিকটে বিনতি করিতে যিরূশালেমে আসিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার উপাসনা করবার জন্য ও আমার আশীর্বাদ চাইবার জন্য অনেক লোক ও শক্তিশালী জাতি যিরূশালেমে আসবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার এবাদত করবার জন্য ও আমার দোয়া চাইবার জন্য অনেক লোক ও শক্তিশালী জাতি জেরুজালেমে আসবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বহু দেশের লোক ও শক্তিশালী জাতিসমূহ তাঁর আরাধনা ও অনুগ্রহ ভিক্ষা করতে জেরুশালেমে আসবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অনেক লোক এবং অনেক বলবান জাতি জেরুশালেমে সর্বশক্তিমান প্রভুর উপাসনা করতে ও তাঁর অনুগ্রহের অন্বেষণ করতে আসবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অনেক লোকেরা ও বিভিন্ন শক্তিশালী জাতি যিরূশালেমে আসবে বাহিনীদের সদাপ্রভুকে খুঁজতে এবং সদাপ্রভুর দয়া ভিক্ষা করতে আসবে।