Zechariah 8:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাহিনীগণের মাবুদ এই কথা বলেন, তখন জাতিদের সর্ব ভাষাবাদী দশ জন পুরুষ এক জন ইহুদী পুরুষের পোশাকের কিনারা ধরে এই কথা বলবে, আমরা তোমাদের সঙ্গে যাব, কেনন আমরা শুনলাম, আল্লাহ্ তোমাদের সহবর্তী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন, “সেই সময় বিভিন্ন ভাষা ও জাতির দশজন লোক একজন ইহুদির পোশাকের আঁচল ধরে বলবে, ‘চলো, আমরা তোমার সঙ্গে যাই, কারণ আমরা শুনেছি যে, ঈশ্বর তোমাদেরই সঙ্গে আছেন।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, তৎকালে জাতিগণের সর্ব্ব ভাষাবাদী দশ দশ পুরুষ এক এক যিহূদী পুরুষের বস্ত্রের অঞ্চল ধরিয়া এই কথা কহিবে, আমরা তোমাদের সহিত যাইব, কেননা আমরা শুনিলাম, ঈশ্বর তোমাদের সহবর্ত্তী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, তৎকালে জাতিগণের সর্ব ভাষাবাদী দশ দশ পুরুষ এক এক যিহূদী পুরুষের বস্ত্রের অঞ্চল ধরিয়া এই কথা কহিবে, আমরা তোমাদের সহিত যাইব, কেনন আমরা শুনিলাম, ঈশ্বর তোমাদের সহবর্তী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময়ে নানা ভাষা ও জাতির দশজন লোক একজন যিহূদীর পোশাকের কিনারা ধরে বলবে, ‘চল, আমরা তোমাদের সংগে যাই, কারণ আমরা শুনেছি যে, ঈশ্বর তোমাদেরই সংগে আছেন।’ আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু এই কথা বলছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময়ে নানা ভাষা ও জাতির দশজন লোক একজন ইহুদীর পোশাকের কিনারা ধরে বলবে, ‘চল, আমরা তোমাদের সংগে যাই, কারণ আমরা শুনেছি যে, আল্লাহ্ তোমাদেরই সংগে আছেন।’ আমি আল্লাহ্ রাব্বুল আলামীন এই কথা বলছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেন, সে দিন বিভিন্ন ভাষাভাষী সর্বজাতির লোকেরা ইহুদীদের কাছে এসে হাত ধরে বলবে, আমরা তোমাদের ঐতিহ্যের অংশীদার হতে চাই, কারণ আমরা জানি যে ঈশ্বর তোমাদের সঙ্গে আছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু সর্বশক্তিমান বলেছেন, “সেই সময়, বিদেশ থেকে বিভিন্ন ভাষাভাষী দশজন বিদেশী একজন ইহুদীর কাছে এসে তার কাপড় টেনে ধরে বলবে, ‘আমরা শুনেছি যে ঈশ্বর আপনার সঙ্গে রয়েছেন| আমরা কি এসে আপনার সঙ্গে উপাসনা করতে পারি?’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাহিনীদের সদাপ্রভু এই কথা বলেন, সেই দিনের সমস্ত জাতি থেকে নানা ভাষার মধ্য থেকে দশ জন লোক তোমাদের পোশাকের অংশ ধরে বলবে, “চল, আমরা তোমাদের সঙ্গে যাই, কারণ আমরা শুনেছি যে, ঈশ্বর তোমাদের সঙ্গে আছেন।”