Zechariah 8:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ এই কথা বলেন, আমি সিয়োনে ফিরে এসেছি, আমি জেরুশালেমে বাস করবো; আর জেরুশালেম সত্যপুরী নামে এবং বাহিনীগণের মাবুদের পর্বত পবিত্র পর্বত নামে আখ্যাত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু এই কথা বলেন, “আমি সিয়োনে ফিরে যাব এবং জেরুশালেমে বাস করব। তখন জেরুশালেমকে বিশ্বস্ততার নগর বলা হবে, এবং সর্বশক্তিমান সদাপ্রভুর পাহাড়কে বলা হবে পবিত্র পাহাড়।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু এই কথা কহেন, আমি সিয়োনে ফিরিয়া আসিয়াছি, আমি যিরূশালেমের মধ্যে বাস করিব; আর যিরূশালেম সত্যপুরী নামে, এবং বাহিনীগণের সদাপ্রভুর পর্ব্বত পবিত্র পর্ব্বত নামে আখ্যাত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু এই কথা বলেন, আমি সিয়োনে ফিরিয়া আসিয়াছি, আমি যিরূশালেমের মধ্যে বাস করিব; আর যিরূশালেম সত্যপুরী নামে, এবং বাহিনীগণের সদাপ্রভুর পর্বত পবিত্র পর্বত নামে আখ্যাত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি সিয়োনে ফিরে গিয়ে যিরূশালেমে বাস করব। তখন যিরূশালেমকে ‘সত্যের শহর’ এবং সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর পাহাড়কে ‘পবিত্র পাহাড়’ বলা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি সিয়োনে ফিরে গিয়ে জেরুজালেমে বাস করব। তখন জেরুজালেমকে ‘সত্যের শহর’ এবং আল্লাহ্ রাব্বুল আলামীনের পাহাড়কে ‘পবিত্র পাহাড়’ বলা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি আমার নগরী জেরুশালেমে ফিরে আসব। সেখানে জেরুশালেম অভিহিত হবে ‘বিশ্বস্ত নগরী’ নামে। সর্বাধিপতি প্রভুর পর্বতকে বলা হবে ‘পবিত্র গিরি'।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বলেছেন, “আমি সিয়োনে ফিরে এসেছি| আমি জেরুশালেমে বাস করছি| জেরুশালেমকে বলা হবে বিশ্বস্ত শহর| প্রভুর পর্বতকে বলা হবে পবিত্র পর্বত|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাহিনীদের সদাপ্রভুর এই কথা বলেন, ‘আমি সিয়োনে ফিরে গিয়েছি এবং আমি যিরূশালেমের মধ্য বাস করব, কারণ যিরূশালেমকে সত্যের শহর এবং বাহিনীদের সদাপ্রভুর পর্বত বলে ডাকা হবে, পবিত্র পর্বত বলা হবে’!”