Zechariah 8:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাহিনীগণের মাবুদ এই কথা বলেন, যারা বেশি বয়সের কারণে লাঠিতে ভর করে চলে, এমন প্রাচীন ও প্রাচীনারা পুনর্বার জেরুশালেমের চকে বসবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন, “পূর্ণবয়স্ক পুরুষ ও স্ত্রীলোকেরা আবার জেরুশালেমের খোলা জায়গায় বসবে আর বেশি বয়সের দরুন তাদের প্রত্যেকের হাতে লাঠি থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, যাহারা অধিক বয়স প্রযুক্ত প্রত্যেকে লাঠি হাতে করে, এমন প্রাচীনেরা ও প্রাচীনারা পুনর্ব্বার যিরূশালেমের চকে বসিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, যাহারা অধিক বয়স প্রযুক্ত প্রত্যেকে লাঠি হাতে করে, এমন প্রাচীনেরা ও প্রাচীনারা পুনর্বার যিরূশালেমের চকে বসিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পূর্ণবয়স্ক পুরুষ ও স্ত্রীলোকেরা আবার যিরূশালেমের খোলা জায়গায় বসে সময় কাটাবে আর বেশী বয়সের দরুন তাদের প্রত্যেকের হাতে লাঠি থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পূর্ণবয়স্ক পুরুষ ও স্ত্রীলোকেরা আবার জেরুজালেমের খোলা জায়গায় বসে সময় কাটাবে আর বেশী বয়সের দরুন তাদের প্রত্যেকের হাতে লাঠি থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অতিবৃদ্ধ প্রবীণ ও প্রবীণারা লাঠি হাতে আবার জেরুশালেমের চকে এসে বসবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু সর্বশক্তিমান বলেছেন, “প্রবীন ব্যক্তিদের আবার জেরুশালেমের রাস্তায় ঘাটে দেখা যাবে| দীর্ঘ জীবন লাভ করবে বলে লোকেদের হাঁটার জন্য লাঠির প্রয়োজন হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“বাহিনীদের সদাপ্রভুর এই কথা বলেন, ‘যিরূশালেমের রাস্তায় আবার বৃদ্ধ পুরুষদের ও বৃদ্ধ মহিলাদের দেখা যাবে এবং প্রত্যেক পুরুষদের হাতে লাঠির প্রয়োজন হবে কারণ তাদের বয়স অনেক হয়েছে।