Zechariah 8:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাহিনীগণের মাবুদ এই কথা বলেন, দেখ, আমি পূর্ব দেশ ও পশ্চিম দেশ থেকে আমার লোকদের উদ্ধার করবো;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন, “আমি পূর্বদেশ এবং পশ্চিম দেশ থেকে আমার লোকদের উদ্ধার করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি পূর্ব্ব দেশ হইতে ও পশ্চিম দেশ হইতে আপন প্রজাদিগকে নিস্তার করিব;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি পূর্ব দেশ হইতে ও পশ্চিম দেশ হইতে আপন প্রজাদিগকে নিস্তার করিব;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি আরও বলছি যে, পূর্ব ও পশ্চিম দিক থেকে আমি আমার লোকদের উদ্ধার করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি আরও বলছি যে, পূর্ব ও পশ্চিম দিক থেকে আমি আমার বান্দাদের উদ্ধার করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি বলেছেন, দেখ, আমি আমার প্রজাদের পূর্ব ও পশ্চিমের দেশগুলি থেকে উদ্ধার করে জেরুশালেমে ফিরিয়ে আনব। ন্যায়নিষ্ঠা ও বিশ্বস্ততায় তারা আমার প্রজা হবে আর আমি হব তাদের ঈশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু সর্বশক্তিমান বলেন, “দেখ পূর্ব ও পশ্চিমের দেশগুলি হতে আমি আমার লোকেদের উদ্ধার করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাহিনীদের সদাপ্রভুর এই কথা বলেন যে, দেখ যিনি সূর্য্য উদয়ের স্থান থেকে ও সূর্য্য অস্ত যাওয়ার স্থান থেকে আমার লোকদের উদ্ধার করেন!