Zechariah 8:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাহিনীগণের মাবুদ এই কথা বলেন, বাহিনীগণের মাবুদের গৃহের ভিত্তি স্থাপনকালীন নবীদের মুখে বর্তমান কালে এসব কথা শুনতে পাচ্ছ যে তোমরা, তোমাদের হাত সবল হোক; এবাদতখানা নির্মিত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন, “সর্বশক্তিমান সদাপ্রভুর গৃহের ভিত্তি স্থাপনের সময় ভাববাদীদের মুখের কথা এখন যে তোমরা শুনতে পাচ্ছ, তোমাদের হাত সবল হোক যেন মন্দির নির্মাণ করা হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, বাহিনীগণের সদাপ্রভুর গৃহের ভিত্তিমূল স্থাপনকালীন ভাববাদীদের মুখে এই বর্ত্তমান কালে এই সকল কথা শুনিতে পাইতেছ যে তোমরা, তোমাদের হস্ত সবল হউক; মন্দির নির্ম্মিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, বাহিনীগণের সদাপ্রভুর গৃহের ভিত্তিমূল স্থাপনকালীন ভাববাদীদের মুখে এই বর্তমান কালে এই সকল কথা শুনিতে পাইতেছ যে তোমরা, তোমাদের হস্ত সবল হউক; মন্দির নির্মিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছি, আমার ঘর তৈরীর জন্য ভিত্তি স্থাপন করবার সময় নবীরা সেই সব কথা বলেছিল, আর এখন তোমরা সেই একই কথা শুনতে পাচ্ছ; কাজেই তোমরা শক্তিশালী হও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমি আল্লাহ্ রাব্বুল আলামীন বলছি, আমার ঘর তৈরীর জন্য ভিত্তি স্থাপন করবার সময় নবীরা সেই সব কথা বলেছিল, আর এখন তোমরা সেই একই কথা শুনতে পাচ্ছ; কাজেই তোমরা শক্তিশালী হও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সাহস কর। আমার মন্দির পুনর্নির্মাণের জন্য ভিত্তি স্থাপনের সময় সেই নবীরা যে কথা বলেছিলেন সেই একই কথা তোমরা এখন শুনছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সর্বশক্তিমান প্রভু বলেছেন, “শক্তিমান হও! সর্বশক্তিমান প্রভুর মন্দিরের প্রস্তর স্থাপন করবার সময় ভাববাদীরা এই বার্তা প্রচার করেছিলেন| আজও তোমরা সেই একই বার্তা শুনছ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“বাহিনীদের সদাপ্রভুর এই কথা বলেন যে, ‘তোমাদের হাতকে শক্তিশালী করো, তোমরা যারা এখন শুনতে পাচ্ছ সেই একই কথা যা ভাববাদীদের মুখ থেকেও বের হয়ে এসেছিল যখন বাহিনীদের সদাপ্রভুর গৃহের ভিত্তি গাঁথা হচ্ছিল, যেন তারা সেই মন্দিরকে গাঁথতে পারে।