Zechariah 9:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হদ্রক দেশের বিরুদ্ধে মাবুদের কালামের দৈববাণী এবং দামেস্ক তার অবস্থিতি-স্থান; কেননা মানুষের এবং সমস্ত ইসরাইলের চোখ মাবুদের প্রতি রয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এক ভাববাণী: হদ্রক দেশের বিরুদ্ধে সদাপ্রভুর বাক্য এবং দামাস্কাসের উপরে তা অবস্থান করবে— কেননা ইস্রায়েলের গোষ্ঠীগুলির ও অন্য সব মানুষের চোখ সদাপ্রভুর উপরে রয়েছে—
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হদ্রক দেশের উপরে সদাপ্রভুর বাক্যের ভারবাণী, এবং দম্মেশক তাহার অবস্থিতি-স্থান; কেননা সদাপ্রভুর চক্ষু মনুষ্যের এবং সমস্ত ইস্রায়েল-বংশের প্রতি রহিয়াছে ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হদ্রক দেশের উপরে সদাপ্রভুর বাক্যের ভারবাণী, এবং দম্মেশক তাহার অবস্থিতি-স্থান; কেননা সদাপ্রভুর চক্ষু মনুষ্যের এবং সমস্ত ইস্রায়েল-বংশের প্রতি রহিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হদ্রক ও দামেস্কের বিরুদ্ধে সদাপ্রভু যে বাক্য প্রকাশ করেছিলেন তা পূর্ণ হবে। ইস্রায়েলের গোষ্ঠীগুলোর ও অন্য সব মানুষের চোখ সদাপ্রভুর উপর রয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হদ্রক ও দামেস্কের বিরুদ্ধে মাবুদ যে কালাম নাজেল করেছিলেন তা পূর্ণ হবে। ইসরাইলের গোষ্ঠীগুলোর ও অন্য সব মানুষের চোখ মাবুদের উপর রয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হাদ্রাক দেশে, দামাস্কাসের উদ্দেশে প্রভু পরমেশ্বরের দৈববাণী হল, কারণ অরামের সমস্ত শহর এবং ইসরায়েলের সর্বগোষ্ঠী প্রভুর অধিকারভুক্ত
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বরের কাছ থেকে একটি বার্তা| এ হল হদ্রক দেশ এবং তার রাজধানী দম্মেশকের বিরুদ্ধে প্রভুর বার্তা, “ইস্রায়েল পরিবারগোষ্ঠীরাই একমাত্র পরিবারগোষ্ঠী নয় যারা ঈশ্বর সম্বন্ধে সচেতন| প্রত্যেকেই সাহায্যের জন্য ঈশ্বরের দিকে তাকায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হদ্রক দেশের বিরুদ্ধে সদাপ্রভুর বাক্য ও দম্মেশক তার বিশ্রাম স্থান ইস্রায়েলের গোষ্ঠীগুলির মতো সমস্ত মানুষের উপরে সদাপ্রভুর চোখ রয়েছে।