Zechariah 9:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমার বিষয়ে বলছি, তোমার নিয়মের রক্তের জন্য আমি তোমার বন্দীদেরকে সেই পানিবিহীন কুয়ার মধ্য থেকে মুক্ত করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার ক্ষেত্রে, তোমার সঙ্গে স্থাপিত আমার নিয়মের রক্তের কারণে, আমি তোমার বন্দিদের নির্জলা গর্ত থেকে মুক্ত করে দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমার বিষয়ে বলিতেছি, তোমার নিয়মের রক্ত প্রযুক্ত আমি তোমার বন্দিদিগকে সেই নির্জল কূপের মধ্য হইতে মুক্ত করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমার বিষয়ে বলিতেছি, তোমার নিয়মের রক্ত প্রযুক্ত আমি তোমার বন্দিদিগকে সেই নির্জল কূপের মধ্য হইতে মুক্ত করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে যিরূশালেম, তোমার জন্য আমার ব্যবস্থা স্থাপনের রক্তের দরুন আমি তোমার বন্দীদের সেই জলশূন্য গর্ত থেকে মুক্ত করে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে জেরুজালেম, তোমার জন্য আমার ব্যবস্থা স্থাপনের রক্তের দরুন আমি তোমার বন্দীদের সেই পানিশূন্য গর্ত থেকে মুক্ত করে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর তুমি! শোণিতের মুদ্রাঙ্কণে তোমার সঙ্গে স্থাপিত আমার সম্বন্ধের গুণেই জনপূর্ণ কূপ থেকে আমি তোমার বন্দীদের দান করব মুক্তি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জেরুশালেম, তোমার চুক্তি রক্তের মধ্যে সীলমোহর করা হয়েছিল| তাই আমি তোমার বন্দীদের শূন্য আধার থেকে রক্ষা করেছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমরা, তোমাদের সঙ্গে আমার রক্তের নিয়মের জন্য, আমি তোমার বন্দীদের সেই গর্ত থেকে মুক্ত করেছি যেখানে কোনো জল নেই।