Zechariah 9:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ আমি নিজের জন্য এহুদাকে ধনুক হিসেবে আকর্ষণ করেছি, তীর হিসেবে আফরাহীমকে সন্ধান করেছি; আর হে সিয়োন, আমি তোমার সন্তানদের, হে গ্রীস তোমার সন্তানদের বিরুদ্ধে উত্তেজিত করবো ও তোমাকে বীরের তলোয়ারস্বরূপ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি যেমন ধনুক নত করি তেমনি যিহূদাকে নত করব এবং ইফ্রয়িমকে তিরের মতো ব্যবহার করব। হে সিয়োন, আমি তোমার ছেলেদের উত্তেজিত করে তুলব, হে গ্রীস, তোমার ছেলেদের বিরুদ্ধে, এবং তোমাকে যোদ্ধার তরোয়ালের মতো করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ আমি আপনার জন্য যিহূদাকে ধনুরূপে আকর্ষণ করিয়াছি, বাণরূপে ইফ্রয়িমকে সন্ধান করিয়াছি; আর হে সিয়োন, আমি তোমার সন্তানদিগকে, হে যবন তোমার সন্তানদের বিরুদ্ধে উত্তেজিত করিব, ও তোমাকে বীরের খড়্গস্বরূপ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ আমি আপনার জন্য যিহূদাকে ধনুরূপে আকর্ষণ করিয়াছি, বাণরূপে ইফ্রয়িমকে সন্ধান করিয়াছি; আর হে সিয়োন, আমি তোমার সন্তানদিগকে, হে যবন তোমার সন্তানদের বিরুদ্ধে উত্তেজিত করিব, ও তোমাকে বীরের খড়্গস্বরূপ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি যিহূদাকে ধনুকের মত আর ইফ্রয়িমকে তীরের মত ব্যবহার করব। হে সিয়োন, আমি তোমার ছেলেদের গ্রীস দেশের ছেলেদের বিরুদ্ধে উত্তেজিত করে তুলব এবং তোমাকে যোদ্ধার তলোয়ারের মত করব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি এহুদাকে ধনুকের মত আর আফরাহীমকে তীরের মত ব্যবহার করব। হে সিয়োন, আমি তোমার ছেলেদের গ্রীস দেশের ছেলেদের বিরুদ্ধে উত্তেজিত করে তুলব এবং তোমাকে যোদ্ধার তলোয়ারের মত করব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ আমি ধনুকের মত বাঁকিয়েছি যিহুদীয়াকে, ইফ্রয়িমকে করেছি তার বাণস্বরূপ। হে সিয়োন, গ্রীসের বিরুদ্ধে তোমার সন্তানেরা হবে আমার হাতের তরবারি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদা, আমি তোমাকে ধনুকের মত ব্যবহার করব| ইফ্রয়িম, আমি তোমাকে তীরের মত ব্যবহার করব| ইস্রায়েল, আমি তোমাকে গ্রীসের বিরুদ্ধে যুদ্ধ করতে তরবারির মত ব্যবহার করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি যিহূদাকে আমার ধনুকের মত বাঁকিয়েছি। আর তীর রাখার জায়গাকে ইফ্রয়িমকে দিয়ে পূর্ণ করেছি। সিয়োন, আমি তোমার ছেলেদের গ্রীস দেশের ছেলেদের বিরুদ্ধে উত্তেজিত করব এবং তোমাকে যোদ্ধার তলোয়ারের মত বানিয়েছি!