Zechariah 9:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদ তাদের উপরে দর্শন দেবেন ও তাঁর তীর বিদ্যুতের মত বের হবে; এবং সার্বভৌম মাবুদ তূরী বাজাবেন, আর দক্ষিণের ঘূর্ণিবাতাস সহকারে গমন করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর সদাপ্রভু তাদের ঊর্ধ্বে দর্শন দেবেন; তাঁর তির বিদ্যুতের মতো চমকাবে। সার্বভৌম সদাপ্রভু তূরী বাজাবেন; তিনি দক্ষিণের ঝোড়ো বাতাসের মতো এগিয়ে যাবেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভু তাহাদের ঊর্দ্ধে দর্শন দিবেন, ও তাঁহার বাণ বিদ্যুতের ন্যায় নির্গত হইবে; এবং প্রভু সদাপ্রভু তূরী বাজাইবেন, আর দক্ষিণের ঘূর্ণ্যবায়ু সহকারে গমন করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু তাহাদের ঊর্ধ্বে দর্শন দিবেন, ও তাঁহার বাণ বিদ্যুতের ন্যায় নির্গত হইবে; এবং প্রভু সদাপ্রভু তূরী বাজাইবেন, আর দক্ষিণের ঘূর্ণবায়ু সহকারে গমন করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সদাপ্রভু তাঁর লোকদের উপরে প্রকাশিত হবেন; তাঁর তীর বিদ্যুতের মত চম্কাবে। প্রভু সদাপ্রভু শিংগা বাজাবেন আর দক্ষিণের ঝোড়ো বাতাসের মত এগিয়ে যাবেন;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর মাবুদ তাঁর বান্দাদের উপরে প্রকাশিত হবেন; তাঁর তীর বিদ্যুতের মত চম্কাবে। আল্লাহ্ মালিক শিংগা বাজাবেন আর দক্ষিণের ঝোড়ো বাতাসের মত এগিয়ে যাবেন;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু তাদের বিরুদ্ধে অবতীর্ণ হবেন, বিদ্যুৎশিখার মত ছুটবে তাঁর শরজাল, জগদীশ্বর প্রভু তূর্যনাদ করবেন, দখিনা ঘূর্ণিঝড়ের বেগে অভিযান করবেন তিনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু তাদের সামনে দর্শন দেবেন এবং তাঁর তীরগুলি বিদ্যুতের মত ছুঁড়বেন| প্রভু আমার সদাপ্রভু শিঙা বাজাবেন আর সেনারা মরুভূমির ধূলোর ঝড়ের মত সামনে ধেয়ে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু তাঁদের কাছে প্রকাশিত হবেন এবং তাঁর তীর বিদ্যুতের মত বার হবে! আমার প্রভু সদাপ্রভু শিঙ্গা বাজাবেন আর দক্ষিণের ঘুর্নিঝড়ের সঙ্গে এগিয়ে যাবেন!