Zechariah 9:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাহিনীগণের মাবুদ তাদেরকে রক্ষা করবেন, তাতে তারা গ্রাস করবে ও ফিঙ্গার পাথরগুলো পদতলে দলিত করবে; আর তারা পান করবে এবং আঙ্গুর-রসে মাতাল লোকের মত আওয়াজ করবে; আর তারা বড় পানপাত্রের মত পূর্ণ হবে, কোরবানগাহ্‌র কোণের মত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং সর্বশক্তিমান সদাপ্রভু তাদের রক্ষা করবেন। তারা ধ্বংস করবে এবং গুলতি দ্বারা জয়লাভ করবে। তারা মত্ত হবে এবং দ্রাক্ষারসে মত্ত লোকের মতো শব্দ করবে; তারা বড়ো পানপাত্রের মতো পূর্ণ হবে যা যজ্ঞবেদির কোণে ছিটাবার জন্য ব্যবহার করা হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাহিনীগণের সদাপ্রভু তাহাদিগকে রক্ষা করিবেন, তাহাতে তাহারা গ্রাস করিবে, ও ফিঙ্গার প্রস্তর সকল পদতলে দলিত করিবে; আর তাহারা পান করিবে, এবং দ্রাক্ষারসে মত্ত লোকের ন্যায় শব্দ করিবে; আর তাহারা বৃহৎ পানপাত্রের ন্যায় পূর্ণ হইবে, যজ্ঞবেদির কোণের ন্যায় হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাহিনীগণের সদাপ্রভু তাহাদিগকে রক্ষা করিবেন, তাহাতে তাহারা গ্রাস করিবে, ও ফিঙ্গার প্রস্তর সকল পদতলে দলিত করিবে; আর তাহারা পান করিবে, এবং দ্রাক্ষারসে মত্ত লোকের ন্যায় শব্দ করিবে; আর তাহারা বৃহৎ পানপাত্রের ন্যায় পূর্ণ হইবে, যজ্ঞবেদির কোণের ন্যায় হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু তাদের রক্ষা করবেন। এতে তারা শত্রুদের ধ্বংস করবে ও তাদের ফিংগার পাথর পায়ে মাড়াবে। তারা আংগুর-রস খাবে এবং মাতালদের মত চিৎকার করবে; বেদীর কোণাগুলোতে পাত্র থেকে রক্ত ঢালবার মত করে তারা প্রচুর রক্তপাত করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ রাব্বুল আলামীন তাদের রক্ষা করবেন। এতে তারা শত্রুদের ধ্বংস করবে ও তাদের ফিংগার পাথর পায়ে মাড়াবে। তারা আংগুর-রস খাবে এবং মাতালদের মত চিৎকার করবে; কোরবানগাহের কোণাগুলোতে পাত্র থেকে রক্ত ঢালবার মত করে তারা প্রচুর রক্তপাত করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু পরমেশ্বর তাদের সহায় থাকবেন, তারা সমূলে ধ্বংস করবে তাদের শত্রুদলকে, রণহুঙ্কারে যুদ্ধক্ষেত্র কম্পিত হবে, বিপক্ষের রক্তধারায় ভেসে যাবে রণভূমি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সর্বশক্তিমান প্রভু তাদের প্রতিরক্ষা করবেন| সেনারা পাথর দিয়ে শত্রুদের পরাজিত করবে| তারা তাদের শত্রুদের রক্ত দ্রাক্ষারসের মত প্রবাহিত করিয়ে তাদের হত্যা করবে| এটা হবে সেই রক্তের মত যা বেদীর কোণগুলোতে ছুঁড়ে ফেলা হয়!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাহিনীদের সদাপ্রভু তাদের রক্ষা করবেন এবং তারা শত্রুদের ধ্বংস করবে ও ফিংগার পাথরকে পরাজিত করবে। তখন তারা পান করবে এবং আঙ্গুর রস পান করার দিনের চিৎকার করবে এবং তারা বড় পান পাত্রের মত ও বেদির কোণগুলির মত পূর্ণ হবে।