Zechariah 9:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেদিন তাদের আল্লাহ্‌ মাবুদ তাদেরকে তাঁর লোক হিসেবে ভেড়ার পালের মত উদ্ধার করবেন, বস্তুত তারা মুকুটস্থ মণির মত তাঁর দেশে চাক্‌চিক্যবিশিষ্ট হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন তাদের ঈশ্বর সদাপ্রভু তাদের রক্ষা করবেন যেমন মেষপালক তার মেষদের রক্ষা করেন। তারা মুকুটের মণির মতো তাঁর দেশে ঝকমক করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই দিন তাহাদের ঈশ্বর সদাপ্রভু তাহাদিগকে আপন প্রজারূপ মেষপালের ন্যায় নিস্তার করিবেন, বস্তুতঃ তাহারা মুকুটস্থ মণির ন্যায় তাঁহার দেশের উপরে চাক্‌চিক্যবিশিষ্ট হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই দিন তাহাদের ঈশ্বর সদাপ্রভু তাহাদিগকে আপন প্রজারূপ মেষপালের ন্যায় নিস্তার করিবেন, বস্তুতঃ তাহারা মুকুটস্থ মণির ন্যায় তাঁহার দেশের উপরে চাক্‌চিক্যবিশিষ্ট হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন তাদের ঈশ্বর সদাপ্রভু ভেড়ার পালের মত করে তাঁর লোকদের উদ্ধার করবেন। তারা তাঁর দেশে মুকুটের মধ্যে মণি-মাণিকের মত ঝক্‌মক্‌ করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন তাদের মাবুদ আল্লাহ্‌ ভেড়ার পালের মত করে তাঁর বান্দাদের উদ্ধার করবেন। তারা তাঁর দেশে তাজের মধ্যে মণি-মাণিকের মত ঝক্‌মক্‌ করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেদিন প্রভু পরমেশ্বর উদ্ধার করবেন তাদের কারণ তারা তাঁরই মেষপাল, প্রজামণ্ডলী। রাজমুকুটের মণিমাণিক্যের মত তারা তাঁর রাজ্যে উজ্জ্বল শোভা ধারণ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময়ে, যেমন একজন মেষপালক তার মেষদের রক্ষা করে তেমনিভাবে প্রভু তাঁর লোকেদের রক্ষা করবেন| তারা তাঁর কাছে অত্যন্ত মূল্যবান হবে| তাঁর হাতে তারা হবে চাকচিক্যময় গয়নার মত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন সদাপ্রভু তাদের ঈশ্বর ভেড়ার পালের মত তাঁর লোকদের রক্ষা করবেন। কারণ তারা মুকুটের রত্ন হবে, যা তাঁর দেশে ঝলমল করছে।