Zechariah 9:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আঃ! তাদের কেমন মঙ্গল ও কেমন শোভা! শস্য যুবকদেরকে ও নতুন আঙ্গুর-রস যুবতীদেরকে সতেজ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা কেমন আকর্ষণীয় এবং সুন্দর হবে! শস্য খেয়ে যুবকেরা সতেজ হয়ে উঠবে, এবং নতুন দ্রাক্ষারস পান করে যুবতীরা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আঃ! তাহাদের কেমন মঙ্গল ও কেমন শোভা! শস্য যুবকদিগকে ও নূতন দ্রাক্ষারস যুবতীদিগকে সতেজ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আঃ! তাহাদের কেমন মঙ্গল ও কেমন শোভা! শস্য যুবকদিগকে ও নূতন দ্রাক্ষারস যুবতীদিগকে সতেজ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের চেহারা কত ভাল হবে, কত সুন্দর হবে! শস্য খেয়ে যুবকেরা এবং নতুন আংগুর-রস খেয়ে যুবতীরা সতেজ হয়ে উঠবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের চেহারা কত ভাল হবে, কত সুন্দর হবে! শস্য খেয়ে যুবকেরা এবং নতুন আংগুর-রস খেয়ে যুবতীরা সতেজ হয়ে উঠবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আহা! কত সুন্দর, কত ভাল হবে তারা। তখন শস্যসম্ভার ও নতুন দ্রাক্ষারস সতেজ করে তুলবে তরুণ তরুণীদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সবকিছু মঙ্গলময় ও সুন্দর হবে| শস্য এবং দ্রাক্ষা হবে প্রচুর, এবং সমস্ত যুবক-যুবতী সেগুলো খেয়ে এবং নতুন দ্রাক্ষারস পান করে শক্তিশালী হয়ে উঠবে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটা কত ভাল ও কত সুন্দর হবে! বলবান পুরুষেরা এবং যুবতীরা মিষ্টি আঙ্গুর রসে সতেজ হবে।