Zechariah 9:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
টায়ার নিজের জন্য দৃঢ় দুর্গ নির্মাণ করেছে এবং ধুলার মত রূপা ও পথের কাদার মত উত্তম সোনা সঞ্চয় করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সোর তার জন্য একটি দৃঢ় দুর্গ তৈরি করেছে; সে ধুলোর মতো রুপোর স্তূপ করেছে, এবং রাস্তার কাদার মতো সোনা জড়ো করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সোর আপনার জন্য দৃঢ় দুর্গ নির্ম্মাণ করিয়াছে, এবং ধূলার ন্যায় রৌপ্য ও পথের কদ্দমের ন্যায় উত্তম স্বর্ণ সঞ্চয় করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সোর আপনার জন্য দৃঢ় দুর্গ নির্মাণ করিয়াছে, এবং ধূলার ন্যায় রৌপ্য ও পথের কর্দমের ন্যায় উত্তম স্বর্ণ সঞ্চয় করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সোর নিজের জন্য একটা দুর্গ তৈরী করেছে এবং ধুলার মত রূপা ও রাস্তার কাদার মত সোনা জড়ো করেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
টায়ার নিজের জন্য একটা কেল্লা তৈরী করেছে এবং ধুলার মত রূপা ও রাস্তার কাদার মত সোনা জড়ো করেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
টায়ার আত্মরক্ষার জন্য সুদৃঢ় দুর্গ নির্মাণ করেছে, সে রাশিরাশি রূপো এবং তাল তাল সোনা সঞ্চয় করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সোরকে একটি দুর্গের মত করে নির্মাণ করা হয়েছিল| সেখানকার লোকেরা এত রূপো সংগ্রহ করেছে যে তা ধূলোর মত অগণিত এবং সোনা ও মাটির মত সাধারণ হয়ে পড়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সোর নিজের জন্য একটা দুর্গ তৈরী করেছে এবং ধূলোর মত রূপা ও রাস্তার কাদার মত সোনা জড়ো করেছে।