Zechariah 9:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, প্রভু তাকে অধিকারচ্যুত করবেন ও সমুদ্রগর্ভে তার সম্পদ নিক্ষেপ করবেন এবং সে আগুনে পুড়ে যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু প্রভু তার সবকিছু দূর করে দেবেন আর তার সমুদ্রের শক্তিকে ধ্বংস করবেন, এবং আগুন তাকে গ্রাস করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, প্রভু তাহাকে অধিকারচ্যুত করিবেন, ও সমুদ্রে তাহার বলে আঘাত করিবেন, এবং সে অগ্নিভক্ষিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, প্রভু তাহাকে অধিকারচ্যুত করিবেন, ও সমুদ্রে তাহার বলে আঘাত করিবেন, এবং সে অগ্নিভক্ষিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু প্রভু তার সব কিছু দূর করে দেবেন; তার ধন-সম্পদ তিনি সমুদ্রে ফেলে দেবেন আর আগুন সেই শহরকে পুড়িয়ে ফেলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু দীন-দুনিয়ার মালিক তার সব কিছু দূর করে দেবেন; তার ধন-সম্পদ তিনি সমুদ্রে ফেলে দেবেন আর আগুন সেই শহরকে পুড়িয়ে ফেলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু দেখ, প্রভু তাকে বিত্তহীন করবেন, সমুদ্রগর্ভে নিক্ষেপ করবেন তার সম্পদ এবং গ্রাস করবেন তাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু প্রভু আমাদের সদাপ্রভু তার সবটাই নিয়ে নেবেন| তিনি তার শক্তিশালী নৌবহর ধ্বংস করবেন এবং শহরটিকে আগুন দ্বারা ধ্বংস করবেন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ! প্রভু তাকে অধিকারচ্যুত করবেন এবং সমুদ্রের উপরে তার শক্তিকে ধ্বংস করবেন তার সব কিছু দূর করে দেবেন; তার ধন-সম্পদ তিনি সমুদ্রে ফেলে দেবেন আর আগুন তাকে পুড়িয়ে ফেলবে।